শনিবার , ১৮ জুলাই ২০২৬ | ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

না.গঞ্জ থেকে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়া অভিযুক্ত চাচি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুলাই ১৮, ২০২৬ ১:০৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : নরসিংদীতে পারিবারিক বিরোধের জেরে ২ মাস বয়সী এক শিশুর পা মুচড়ে অমানবিক নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি ফারজানা আক্তার লতা বেগমকে (৩২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আলোচিত এই মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, সম্প্রতি মাধবদী থানা এলাকায় শিশুটির ওপর নির্মম নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার পর সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হলে আসামিকে ধরতে র‍্যাব ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা লতা বেগমের অবস্থান নিশ্চিত হয়ে রূপগঞ্জ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাধবদী থানায় হস্তান্তর করা হবে।

এর আগে আপন চাচি কর্তৃক শিশু নির্যাতনের এই ভিডিও ভাইরাল হওয়ার পর গত ১৪ জুলাই (মঙ্গলবার) রাতে নরসিংদীর প্রবেশন অফিসার রিজা আক্তার বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি লতা বেগম ছাড়াও তার স্বামী কাউছার আহমেদ এবং পিতা আলমাছ মিয়াকে আসামি করা হয়। ঘটনার পর থেকে লতা বেগম পলাতক থাকলেও তার স্বামী ও পিতাকে আগেই গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এনসিপির সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছি, পদত্যাগ করে বললেন নীলা ইসরাফিল

গোমস্তাপুরে গরিব ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করলেন মানবিক ইউএনও জিল্লুর রহমান

রাজশাহীতে ট্রেনের যাত্রীকে নাক ফাটিয়ে দেয়ার অভিযোগ, রেল কর্মীদের বিরুদ্ধে

পুঠিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ীতে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

সেই তহশীলদারের বদলী ; রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!

ভোটারদের কেন্দ্রে আনার কাজটা করবে আ.লীগের টিম: ওবায়দুল কাদের

মঞ্চ ভেঙে পড়ে গেলেন ৫ আসনের সাংসদ সদস্য

যৌক্তিক সময়ে নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে থাকবে না: গয়েশ্বর চন্দ্র রায়

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অস্ত্র বিতরণের ভিডিও গুজব আরএমপির

রাজশাহীতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান