• রাজশাহী, বাংলাদেশ
  • ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ

প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬ ২:৩৭

রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে মো. ফাহিম (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থ ও ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ফাহিম বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকার মো. জাফরের ছেলে। একই ঘটনায় ওই এলাকার বেলায়েত শেখের মেয়ে মোসা. বিনা বেগম (৫৪) পলাতক রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ জুন রাত ১১টার দিকে বোয়ালিয়া থানার পঞ্চবটি শেখের চক এলাকায় পলাতক আসামি বিনা বেগমের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফাহিমকে আটক করা হলেও বিনা বেগম কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।

পরে গ্রেপ্তারকৃত ফাহিমের দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে বিনা বেগমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাদক বিক্রির নগদ ৫৫ হাজার ১০০ টাকা, মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি স্মার্টফোন এবং দুটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ফাহিম ও বিনা বেগম দীর্ঘদিন ধরে পরস্পরের সহযোগিতায় বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক বিনা বেগমকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮