ধামুরহাট (নওগাঁ) প্রতিনিধি: ধামইরহাট উপজেলার খরমপুর গ্রামের মোকসেদুর রহমানের বিধবা স্ত্রী চাঁদ সুলতানা ১৩ জুন রাতে তার দুই সন্তানের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ করলে থানা পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত সন্তান ২ জনকে আটক করে। বিধবা “মা” চাঁদ সুলতানা তার দুই ছেলে মোঃ মুকিম (৩০) ও মোঃ মুমিন (৪৫) এর বিরুদ্ধে গতকাল রাতে ধামইরহাট থানায় এজাহার দায়ের করেন। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান তাৎক্ষণিক অভিযান চালিয়ে রাতেই অভিযুক্ত মুকিম ও মুমিনকে গ্রেফতার করেন। এবং ১৪ জুন রবিবার অভিযুক্তদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করেন। ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান দ্রুত আসামিদের গ্রেফতার করায় গ্রামবাসী ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।





