Thursday , 28 May 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ঈদ উদযাপন ও আনন্দ ভাগাভাগি করলেন রাসিক প্রশাসক

প্রতিবেদক
sonynews
May 28, 2026 3:40 pm

স্টাফ রিপোর্টার:পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহীর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা শাখা)-এ অবস্থানরত এতিম, অসহায় ও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় ও তাঁর সহধর্মিণী। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর উপশহর এলাকায় অবস্থিত সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে তাঁরা শিশুদের সঙ্গে আন্তরিকভাবে সময় কাটান, তাদের খোঁজখবর নেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় নিজ হাতে রান্না করা খাবার নিয়ে গিয়ে শিশুদের মাঝে পরিবেশন করেন এবং তাদের মুখে হাসি ফোটাতে উপহার দেন নতুন ঈদের পোশাক।

এ সময় রাসিক প্রশাসক মহোদয় বলেন, পবিত্র ঈদুল আযহার মূল শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতা। সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ পূর্ণতা পায়। তিনি শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সকলকে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা শাখা) এর
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

বাংলাদেশ থেকে মনোনয়ন পেল রাফির ‘খাঁচার ভেতর অচিন পাখি’

নাচোলে পরিত্যক্ত অবস্থায় ১৬টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের তেলকুপী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

নাটোরে অপহৃত গৃহবধু ভারত সীমান্তে উদ্ধার: পাচারকারি চক্রের ২ সদস্য গ্রেপ্তার

এয়ারপোর্ট থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী— এমন কথা বলেননি ট্রাম্প

রাজশাহীতে হেরোইন, গাজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ পরিকল্পনা সম্মানজনক নয়: রাজশাহীতে সারজিস আলম

মধ্যপ্রাচ্যে ঈদ শনিবার, বলছে আমিরাতের জ্যোতির্বিদ্যা কেন্দ্র