• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় 

রাজশাহীতে গুলি করে হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

sonynews / ৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬
রাজশাহীতে গুলি করে হত্যা মামলায় প্রধান আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান পুলিশ সদর দপ্তর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, নিহত গোলাম মোস্তফার সঙ্গে আসামিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ ও একাধিক মামলা-মোকদ্দমা চলমান ছিল। ওই বিরোধের জের ধরেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

ঘটনার বিবরণে তিনি জানান, গত ১৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৭টার দিকে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে খোঁজাপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী নাজেরা বেগম মতিহার থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেন।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমাস আল রাজী ও তার দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৯ মে দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে অভিযান চালিয়ে ডাঁশমারী এলাকার বাসিন্দা মৃত রমজান মোল্লার ছেলে হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category