শনিবার , ১৬ মে ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে মাদক সহ ৪ জন গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
মে ১৬, ২০২৬ ১১:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে কর্ণহার, বোয়ালিয়া, চন্দ্রিমা এবং পবা থানা পুলিশের পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- কর্ণহার থানার তালুক ধরমপুর গ্রামের মো: আ: রশিদের ছেলে মো: জাহিরুল ইসলাম জনি (২৮); বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর বাসার রোড গ্রামের মৃত ইস্রাফিলের ছেলে মো: শাহেন শাহ (৪৫); চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মো: ফরিদ আলী (২৬); পবা থানার পিল্লাপাড়া গ্রামের মো: আব্দুস সোবহানের ছেলে মো: মুনসুরুল আজিজ (৪১)।
গত ১৪ মে আরএমপির বিভিন্ন থানা পুলিশ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করে। এর মধ্যে রাত সোয়া ১০ টার দিকে কর্ণহার থানার তালুক ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে জনিকে, রাত সাড়ে ১১ টার দিকে বোয়ালিয়া থানার খরবোনা নদীর ধার এলাকা থেকে শাহেন শাহকে, রাত সোয়া ১০ টার দিকে চন্দ্রিমা থানার মেহেরচন্ডী উত্তরপাড়া এলাকা থেকে ফরিদকে এবং রাত ১১ টার দিকে পবা থানার পিল্লাপাড়া এলাকা থেকে মুনসুরুলকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১২ বোতলে সর্বমোট ৩৬০ মিলি লিটার এ্যালকোহল উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, গ্রেপ্তারকৃত আসামি ফরিদের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় ৩ টি মাদক মামলা এবং ২ টি পেনাল কোডে মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে খায়রুজ্জামান লিটনের সহকারী বিপুল গ্রেপ্তার

রামেকে সুস্থ মানুষকে পিটিয়ে অসুস্থ করার অভিযোগ চিকিৎসকদের বিরুদ্ধে

যে কারণে স্থিতিশীল হচ্ছে না আলু-পেঁয়াজের বাজার

How to give a toast so that everyone will remember

রাজশাহীতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আইনশৃঙ্খলা এবং নিত্যপণ্যের মূল্য সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি নেতা মন্টু বহিষ্কার

রাজশাহী নগরীতে শিশু ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

সিলেটে আ.লীগ সভাপতির রোষানলে বিএনপি নেতা কারাগারে

এবার রাজশাহীতে এমপি এনামুলের সাথে তরুণীর ভিডিও ভাইরাল

পুত্রহারা মায়ের আহাজারি, ভাই হারানো বোনের কান্না—তৌকিরের জানাজায় শোকাবহ রাজশাহী