• রাজশাহী, বাংলাদেশ
  • ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীর সন্তান নাসার বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬ ১:০১

রাজশাহীর সন্তান নাসার বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার- বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. এম রেজাউল হক আর নেই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ড. রেজাউল হকের বাড়ি গোদাগাড়ী পৌরসভা-এর কেল্লাবারুইপাড়া মহল্লায়। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। স্বজনরা জানিয়েছেন, সেখানেই তার দাফন সম্পন্ন হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ড. রেজাউল হক যুক্তরাষ্ট্রের

কলোরাডো স্টেট ইউনিভার্সিটির
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরে তিনি নাসায় বিজ্ঞানী হিসেবে যোগ দেন। কয়েক বছর আগে অবসরে যাওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।

তিনি মরহুম ফহিম উদ্দিন বিশ্বাস ও আনোয়ারা খাতুনের সন্তান। নয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়।

তার বড় ভাই ছিলেন বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান ও সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক। আরেক বড় ভাই প্রয়াত ড. এম এনামুল হক বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া আরেক ভাই ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর সাবেক চেয়ারম্যান মরহুম মো. আসাদুজ্জামান। ছোট ভাই মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. এম রেজাউল হকের মৃত্যুতে রাজশাহীসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার বর্ণাঢ্য কর্মজীবন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয়রা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮