শুক্রবার , ১ মে ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
sonynews
মে ১, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ৫নং ওয়ার্ড যুব সংঘের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ মে) বিকেলে মহিষবাথান কলোনী মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ সহ বিভিন্ন পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। হাতের আঙুলে ভোটের কালির দাগ শুকানোর আগেই তিনি কয়েকটি নির্বাচনী প্রতিশ্রুতি প্রাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন করেছেন। ক্রীড়াক্ষেত্রে উন্নয়নে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ০২ মে বিকাল ৩ টায় সিলেট জেলা স্টেডিয়াম থেকে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” এর শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি দেশব্যাপী একযোগে ভার্চুয়ালি সরাসরি সম্প্রচার করা হবে। তারই ধারাবাহিকতায় রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠানটি প্রদর্শিত হবে। ক্রীড়া অঙ্গনকে উৎসাহ প্রদানের জন্য অনুষ্ঠানটি উপভোগ করার রাজশাহীর ভেন্যুতে আসার আমন্ত্রণ জানাচ্ছি।

তিনি আরো বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস আয়োজনের মাধ্যমে জাতীয় পর্যায়ে দক্ষ নতুন খেলোয়াড় তৈরি হবে। আমরা শুধু ক্রিকেট বিশ্বকাপে নয়, আগামীতে ফুটবল, হকি সহ অন্যান্য ক্ষেত্রে বিশ্বকাপের প্রতিযোগিতায় অংশ নিতে চাই। সেইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম আপেল। অনুষ্ঠানে রাজপাড়া থানা বিএনপি ও ৫নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শহীদ জিয়া স্মৃতি মহিষবাথান ক্রিকেট লীগের ফাইনাল খেলায় মান্নাত সুপার কিংসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মহিষবাথান ফাইটারর্স।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মাঝ আকাশে যাত্রীর মৃত্যু, তবুও ১৪ ঘণ্টা উড়ল লন্ডনগামী বিমান—দুর্গন্ধে অতিষ্ঠ যাত্রীরা

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

বাবুল হত্যা মামলার প্রধান আসামি মেয়র আক্কাছ গ্রেপ্তার

৫ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জে আসছেন জামায়াত আমির

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রাজশাহীতে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি মামলা

মোহনপুর ১৪০ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে যুক্ত হলো দুইটি দৃষ্টিনন্দন বিদ্যুতের পোল