Thursday , 30 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে

প্রতিবেদক
sonynews
April 30, 2026 3:23 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে এক নারীকে যৌন নিপীড়নের মামলায় মাছরাঙ্গা টেলিভিশনের স্থানীয় রিপোর্টার, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে রাজশাহী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন বিচারক শরমিন আকতার।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল গোলাম রাব্বানী ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে সেদিন বিকেলে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, গত ৩ মার্চ এক নারী বাদী হয়ে চন্দ্রিমা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০২ (সংশোধিত) এর ১০ ধারায় গোলাম রাব্বানীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলাটির নম্বর চন্দ্রিমা থানা মামলা নং-০৩, তারিখ ৩ মার্চ ২০২৬।

পরবর্তীতে তিনি হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন পান। ওই জামিনের রেফারেন্স নম্বর ছিল ১৬৫৫০/২৬, তারিখ ৯ মার্চ ২০২৬।

জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে নৌকাডুবি এখনো নিখোঁজ ৪০, খোলা হয়েছে তথ্যকেন্দ্র

ফ্রান্স সফর প্রসঙ্গে প্রকৃত তথ্য জানালো রাসিক

স্ত্রী ছেড়ে চলে যাওয়ায় ঘটককে কুপিয়ে হত্যার অভিযোগ

শিরোইল বাস টার্মিনাল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান, আধুনিক টার্মিনাল নির্মাণের আশ্বাস

রাজশাহীর আকাশে মার্কিন কালো শকুন

আন্দোলনে হামলার অভিযোগে সাবেক দুই নেতা আটক

রাজশাহী কারাগারে দগ্ধ কয়েদির মৃত্যু

নগরীর চন্দ্রিমা থানায় ৩ ছিনতাইকারী গ্রেফতার: জেল হাজতে প্রেরণ

বিএনপি নেতার মৃত্যু: অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় শাহ্ মখদুম কলেজে ছাত্র রাজনীতি ও অভিযুক্ত ছাত্রের ছাত্রত্ব স্থগিত