Sunday , 12 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফুয়েল ম্যানেজমেন্ট অ্যাপ চালু: রাজশাহীতে তেল বিক্রিতে শৃঙ্খলা আনতে নতুন উদ্যোগ

প্রতিবেদক
sonynews
April 12, 2026 10:19 am

স্টাফ রিপোর্টার: গ্রাহক হয়রানি কমানো এবং জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ৯ টায় নগরীর কুমারপাড়া অবস্থিত গুলগোফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমানো এবং অবৈধভাবে তেল মজুত রোধ করতেই এই অ্যাপ চালু করা হয়েছে। তিনি জানান, কোনো গ্রাহক একবার তেল নিলে পরবর্তী পাঁচ দিন পূর্ণ হওয়ার আগে পুনরায় তেল নিতে পারবেন না। নির্ধারিত সময়ের আগে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই ব্যবস্থা কার্যকর হলে তেল সরবরাহে শৃঙ্খলা ফিরবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা যাবে। এ সময় তিনি উপস্থিত গ্রাহকদের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান।

এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে এক জন মোটরসাইকেল চালক ৫ দিনে এক বার ৫০০ টাকার এবং মাইক্রো বা কার ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবোন। গ্রাহকদের হয়রানি ও জ্বালালি তেলের অবৈধ জমুদ রোধে এমন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। গ্রাহকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যৌন হয়রানির অভিযোগে রাবি আইন বিভাগের শিক্ষককে বরখাস্তের

উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

উপশহরে নির্মাণাধীন মডেল মসজিদ পরিদর্শনে রাসিক মেয়র লিটন

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট ইউনিটির (আরটিজেইউ) যাত্রা শুরু

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার অপহরণকারী

অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করল র‍্যাবের হেলিকপ্টার

রাজশাহী মহানগরীতে ড্যামফিক্স পানে নারীর মৃত্যু

পুরস্কার ঘোষিত ছিনতাইকারীকে ধাওয়া করে ধরল পুলিশ

পবা ও মোহনপুরে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন এমপি মিলন

গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ”

রাজশাহী নগরীতে কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক