রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
এপ্রিল ১২, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- বোয়ালিয়া থানার শেখের চক (পাচানী মাঠ) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো: নয়ন (৩৫); মতিহার থানার চরশ্যামপুর গ্রামের মো: চাহারুদ্দিনের ছেলে মো: আক্তার হোসেন (৪২); বোয়ালিয়া থানার কয়েরদাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মো: তানবীর হাসান (৩০) এবং একই থানার কুমারপাড়া গ্রামের মো: মুরাদের ছেলে সাঈদ রহমান নিশাত (২২)।

গত ১১ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে বোয়ালিয়া থানার শেখের চক পাচানী মাঠ এলাকা থেকে নয়নকে, একই দিন বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে মতিহার থানার চর শ্যামপুর এলাকা থেকে আক্তারকে, একই তারিখ দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে বোয়ালিয়া থানার কয়েরদাড়া এলাকার নিজ বসতবাড়ি থেকে তানবীরকে এবং বিকাল আনুমানিক পৌনে ৬টার দিকে একই থানার হেতেমখাঁ এলাকার বরেন্দ্র জাদুঘর মোড় থেকে নিশাতকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা ও ২৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির নগদ ৮শ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি নয়নের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় ১৩ টি মাদক মামলাসহ মোট ১৪ টি মামলা চলমান রয়েছে। এছাড়াও আক্তারের বিরুদ্ধে মতিহার থানায় ৫ টি মাদক মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

Royal Enfield Classic 350 And The Classic 500 Launched.

বায়ু শক্তির ওপর রুয়েটে তিন দিনব্যাপী কোর্সের উদ্বোধন

রাজশাহীতে ট্রাকচাপায় আহত সাংবাদিকের মা ও বাবাসহ পরিবারের ৫ সদস্য প্রাণশঙ্কায়

জুরাছড়িতে আগুনে ৫৩ দোকান ও বসতঘর পুড়ে ছাই

মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু

মশক নিয়ন্ত্রণ ও ডেঙ্গু প্রতিরোধে আগামী ২২ অক্টোবর থেকে বিশেষ অভিযান শুরু

বাংলাদেশ–পাকিস্তান বিমানবাহিনী প্রধানদের বৈঠকে অত্যাধুনিক যুদ্ধবিমান নিয়ে আলোচনা

Musk response to Twitter lawsuit

আন্তর্জাতিক ইংরেজি বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্বে রাজশাহীর সাঈদ ইবনে ত্বাকি

রাজশাহীতে দুই কবি-লেখক পাচ্ছেন ‘কবিকুঞ্জ পদক’