বুধবার , ২৫ অক্টোবর ২০২৩ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ব্ল্যাক ফ্রাইডের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৫, ২০২৩ ২:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ব্ল্যাক ফ্রাইডের উদ্যোগে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২টায় রেলওয়ে ক্রিকেট মাঠে আব্দুস সাত্তার রানা, মানিক ও ফালাকের আয়োজিত টুর্নামেন্টে শিরোইল কলোনি ছোট মসজিদ এলাকার ৪টি দল প্রীতি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে।


আবদুল কুদ্দুস স্মৃতি, রাজু স্মৃতি, মামুন স্মৃতি ও তাজ উদ্দিন স্মৃতি। ওই এলাকার ছোট ও বড়দের মধ্যে চার ভাগে বিভক্ত হয়ে খেলাটি শুরু হয়।

এক দিনের খেলায় মামুন স্মৃতিকে ৯ উইকেটে হারিয়েছে তাজ উদ্দিন স্মৃতি। ফরহাদ আলীর দেয়া ৫৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় তাজ উদ্দিন স্মৃতি। এরপরেই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়েন তাজ উদ্দিন স্মৃতির ক্রিকেটার এবং সমর্থকেরা।

আব্দুস সাত্তার রানার সভাপতিত্বে এবং ফালাক ও মানিকের পরিচালনায় মাঠে উপস্থিত ছিলেন সাংবাদিক ইফতেখার আলম বিশাল, আব্দুল কাদের উৎসব, পারভেজ, ফরাদ, রকি, রোহান, নয়ন শান্ত, সিয়াম, সনু, বুলেট, আলাউদ্দিন, বুলু, মিলন, কালা সহ অনেকে।

সনি বাংলা ডট কম/ই আবি 

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে টিসিবি পণ্য পাচারের সময় ডিলারের সহযোগী আটক, স্থানীয়দের মধ্যে উত্তেজনা

মদ খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন বর, এলেন এক দিন পর! তাড়ালেন ভাগলপুরের কনে

আরডিএ মার্কেটে ২৫০টি অগ্নিনির্বাপক ফায়ার এস্টিংগুইশার স্থাপন

পেশোয়ারের সেনা শিবিরে আগুন

যে যার ভোট করুক ১৯ নং ওয়ার্ড বাসী সকলেই আমার ভাই বোন: বিজয় মিছিলে সুমন

রাজশাহীতে মাই টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু বার্ষকী পালিত

‘খালেদা জিয়া নির্বাচন করবেন’

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা আগামীকাল

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু, এলাকায় শোকের ছায়া