বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মাদক ও অবৈধ পুকুর খননে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মিলনের

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:৪৮ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: পবা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এমপি।

সভায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে মাদকের মূল হোতাদের আটক, অবৈধ পুকুর খনন বন্ধ, ঈদের আগে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিটি বিষয় মনোযোগ সহকারে শোনেন এমপি মিলন।

তিনি বলেন, সমাজে মাদক একটি বড় সমস্যা। এই সমস্যা নির্মূলে মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, যে দলেরই হোক না কেন, অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনতে হবে।

রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। এমপি মিলন বলেন, পবা শহরের প্রাণকেন্দ্র। এ উপজেলাকে একটি সুন্দর ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও জনপ্রতিনিধিসহ সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন এবং সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

এছাড়া বিজিবি, বিভিন্ন থানার কর্মকর্তা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের উদ্যোগে লেক ও পুকুর সংরক্ষণ, সৌন্দর্য্যবর্ধনের সুফল পাচ্ছেন নগরবাসী

বাগমারা’য় খাদ্য গুদামের উপ পরিদর্শক বাচ্চু মিয়াকে সাময়িক বরখাস্ত

রাজশাহীসহ দেশে তিন কোটি ৬০ লাখ শিশুর শরীরে মরণঘাতি সিসা

রাজশাহীসহ দেশে তিন কোটি ৬০ লাখ শিশুর শরীরে মরণঘাতি সিসা

রাসিক নির্বাচনে কাউন্সিলর পদে নতুন মুখের সম্ভাবনা বেশি

শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহীর এসপির বিনম্র শ্রদ্ধা নিবেদন

শেখ রাসেল দিবস উপলক্ষে রাজশাহীর এসপির বিনম্র শ্রদ্ধা নিবেদন

রাজশাহীতে ১২৫ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে নারীকে প্রকাশ্যে পিটিয়ে জখম, স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার-বিচারকের নির্দেশে আদালতে আরএমপি কমিশনার

রাসিকের বকেয়া হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স ও দোকান ভাড়ার উপর ১৫% সারচার্জ মওকুফ

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উত্তাল রাজশাহী