রবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৮:৩৩ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার শপথ নিতে যাচ্ছেন। ওই দিন সকালে তাদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। 

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে বলেন, আপাতত ১৭ তারিখ শপথ অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পরদিন শুক্রবার রাতে নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এর পর থেকেই শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে জাতীয় সংসদ সচিবালয়। সাধারণত জাতীয় সংসদ ভবনের নির্ধারিত শপথকক্ষেই এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে।

শুক্রবার ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়। উচ্চ আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪ আসনের ফলাফলের গেজেট এখনো জারি করা হয়নি।

ঘোষিত ২৯৭ আসনের ফলাফলে বিএনপি জয় পেয়েছে ২০৯টিতে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনি ঐক্যের অন্যান্য শরিকরা পেয়েছে আরও ৯টি আসন। নতুন সংসদের যাত্রা শুরুর আগে এখন শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসনিক ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে রাজশাহী কলেজ ছাত্রীর

তারুণ্যের প্রথম ভোট ধানের শীষেই হউক”: যুবদল নেতা আরিফুজ্জামান সোহেলের নতুন পোস্টার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আরএমপি’র নিষেধাজ্ঞা

রাজশাহীতে ইউরেনিয়াম প্রতারণা চক্রের মূলহোতাসহ ৬ সদস্য আটক

মানহানি মামলায় জামিন পেলেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক/২

রাজশাহীতে রেলওয়ে কর্মচারী কল্যাণ ট্রাস্টের ভোটগ্রহণ শুরু, দুপুর পর্যন্ত ৫০ শতাংশ ভোট কাস্ট

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রাজশাহীর মাহমুদা হাবীবা

দ্রুত সময়ে কোরবানির বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকের সমন্বয় সভা

টাঙ্গাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আহতদের খোঁজ নিতে রামেকে জেলা প্রশাসক

পুঠিয়ায় হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা