Saturday , 14 February 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পরিবহন মালিকদের পরিবারকে মরনোত্তর সহায়তা ৫ লাখে উন্নীত

প্রতিবেদক
sonynews
February 14, 2026 10:44 am

ইফতেখার আলম বিশাল: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সদস্যদের মৃত্যুর পর তাদের পরিবারের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানোর ঘোষণা দিয়েছে মালিক সমিতি। আগে যেখানে দুই লাখ টাকা প্রদান করা হতো, তা প্রথমে চার লাখে উন্নীত করা হয় এবং পরে সদস্যদের দাবির প্রেক্ষিতে মরনোত্তর সহায়তা পাঁচ লাখ টাকায় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার দুপুরে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ-এর মিলনায়তন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই সদস্যের পরিবারের হাতে চার লাখ টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ ও উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতি-এর সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি-র সভাপতি মামুনুর রশীদ মামুন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা।

এছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং পরিবহন মালিক-শ্রমিক ও কর্মচারী নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ বলেন, “আগে মরনোত্তর সহায়তা ছিল দুই লাখ টাকা। সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলালের উদ্যোগে তা চার লাখে উন্নীত হয়েছে। এখন সদস্যদের দাবি অনুযায়ী পাঁচ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাবও গ্রহণ করা হয়েছে।” তিনি পরিবহন খাতের শ্রম ও ত্যাগের কথা তুলে ধরে বলেন, এই সেক্টরে কাজ করা অত্যন্ত পরিশ্রমসাধ্য ও মানসিক চাপপূর্ণ। বর্তমান নেতৃত্বকে সমর্থন জানিয়ে তিনি ভবিষ্যতেও যেকোনো সমস্যায় পাশে থাকার আশ্বাস দেন।

সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, “আজ আমরা প্রিয়া ও আলী পরিবহনের দুই সদস্যের পরিবারের হাতে চার লাখ টাকার চেক তুলে দিয়েছি। আগামী বছর থেকে এই সহায়তার পরিমাণ পাঁচ লাখ টাকায় উন্নীত করা হবে।”

তিনি আরও বলেন, দেশের অন্যান্য মালিক সমিতির তুলনায় রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। মালিকদের সঙ্গে সমন্বয় রেখে এবং স্বচ্ছতার ভিত্তিতে সমিতি পরিচালিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের আয় কম, ব্যয় বেশি—তারপরও মালিকদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েই আমরা কাজ করছি।

নজরুল ইসলাম হেলাল জানান, মরনোত্তর পাঁচ লাখ টাকার পাশাপাশি দাফন কার্যক্রমের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হবে। এছাড়া কোনো সদস্যের মৃত্যু হলে ৪০ দিনের মধ্যে মরনোত্তর সহায়তার অর্থ পরিশোধ করা হবে, যাতে পরিবার দ্রুত আর্থিক সহায়তা পায়।

পরিবহন সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তে মালিকদের পরিবার আর্থিকভাবে কিছুটা স্বস্তি পাবে এবং সংগঠনের প্রতি আস্থা আরও দৃঢ় হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

ভর্তি পরীক্ষায় ফেল করেও রাবিতে পড়ার সুযোগ পাচ্ছেন ৬০ শিক্ষার্থী

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে রাসিকের ওয়ার্ড পর্যায়ে বিশেষ অভিযান শুরু

আ’লীগের প্রচার পত্র বিলি, মহিলা যুবলীগের নেত্রী আটক

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের সহযোগী কবির গ্রেপ্তার

দুই শিক্ষার্থীর একান্ত মুহূর্তের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, রাজশাহীতে হোটেল ম্যানেজারসহ গ্রেপ্তার ২

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার-বিচারকের নির্দেশে আদালতে আরএমপি কমিশনার

রাসিক মেয়রের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ”