মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার; অপহরণকারী নারীসহ গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৪, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
রাজশাহীর অপহৃত স্কুলছাত্রী ফেনীতে উদ্ধার; অপহরণকারী নারীসহ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার: রাজশাহীর দূর্গাপুরে মোছাঃ ইফফাত আরা তিন্নী (১৫) নামের অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দুইজন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৩ অক্টোবর) ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ মাহাফুজ অভি (২৫) এবং মহসীনা বেগম(৪০)।

মঙ্গলবার সকালে র‌্যাব-৫, রাজশাহী মোল্লা ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, অপহৃত স্কুল ছাত্রী অপহরণ মামলার আসামী মাহাফুজ অভি (২৫), মোঃ বিয়ানুছ আলী(৫৬), ও মহসীনা বেগম(৪০) স্কুলছাত্রী মোছাঃ ইফফাত আরা তিন্নীকে (১৫) অপহরণ করে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন বাংলাবাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর সদর কোম্পানীর একটি আভিযানিক দল সোমবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার সময় ওই এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ মাহাফুজ অভি এবং মহসীনা বেগম নামের দুইজনকে গ্রেফতার করে। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মোঃ বিয়ানুছ আলী (৫৬) পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অপহরণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

মঙ্গলবার সকালে গ্রেফতারকৃত আসামীদের এবং অপহৃত স্কুলছাত্রীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহীর দূর্গাপুর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

১৮ বছর পর আবারো পূর্ণাঙ্গ টিভি স্টেশনের স্বপ্ন দেখছেন রাজশাহীবাসী

শেষ হল রুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাকসুর জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসার’ দাবি ছাত্রদলের

ওবায়দুল কাদেরের জন্য ২০০ মণ মাংস দিয়ে এমপি একরামুলের মেজবান

রাজশাহী নগরীতে মাদক সহ গ্রেপ্তার ২

কুষ্টিয়ায় স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন হাসানুল হক ইনু

রাজশাহীতে হেরোইন, ইয়াবা ও নগদ অর্থসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানালেন রাসিক প্রশাসক

বিএনপির মঞ্চে ‘নৌকা’ সমর্থক শিল্পীর গান, ক্ষুব্ধ নেতাকর্মীরা

রাজশাহীতে কর্মরত এখন টিভির সাংবাদিক মাসুমা আর নেই