সোমবার , ৯ ফেব্রুয়ারি ২০২৬ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নৌ-যান চলাচলে আরএমপি’র গণবিজ্ঞপ্তি

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়, ঢাকার স্মারক নং- ১৭.০০.০০০০.০৩৪.৩৬.০১৭.২৫ (অংশ-২)-১০১ তারিখ: ২৭ জানুয়ারি ২০২৬ মূলে জারিকৃত প্রজ্ঞাপনের নির্দেশনা মোতাবেক রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববতী মধ্যরাত অর্থ্যাৎ ১১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১২.০০ ঘটিকা হতে ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত নিম্নোক্ত নৌ-যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

লঞ্চ, ইঞ্জিন বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত)

তবে নিম্নবর্ণিত ব্যক্তি ও সংস্থার ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না-

• (ক) রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁদের নির্বাচনী এজেন্ট;

• (খ) দেশি ও বিদেশি পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকতে হবে);

• (গ) নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি ও বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে);

• (ঘ) নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী;

• (ঙ) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য;

• (চ) কতিপয় জরুরী কাজ যেমন-অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য;

. (ছ) জরুরি পণ্য সরবাহসহ অন্যান্য জরুরি প্রয়োজনে উল্লিখিত নৌ-যান চলাচলের ক্ষেত্রে;

তাছাড়া ভোটার ও জনসাধারণের চলাচলের মাধ্যম হিসেবে নৌ-যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

এ আদেশ জনস্বার্থে জারি করা হলো। আইন অমান্যকারীদের যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শনিবার ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে দুই বস্তা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে দুই বস্তা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে গুরুতর অসুস্থ প্রবীণ মঞ্জুর আলম, সুস্থতা কামনায় দোয়ার আহ্বান

রাজশাহীতে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, বিচার চাইলেন কলেজছাত্র

There Hydrogen leak delays moonshot by at least several weeksis

রাজশাহীতে ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৬৬ হাজারের বেশি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রাজশাহীতে ৩০ % সুদের থাবায় নি:স্ব হওয়ার পথে শতাধিক পরিবার: টাকা আদায় করেন ভয়ংকর কায়দায়!

আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

আরএমপির পৃথক অভিযানে নারীসহ ৮ মাদক কারবারি গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার