Wednesday , 4 February 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

১৯ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান মিনুর ব্যাপক নির্বাচনী প্রচারণা

প্রতিবেদক
sonynews
February 4, 2026 5:43 am

স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে ব্যাপক নির্বাচনী প্রচার-প্রচারণা।

এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীর ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী, ধানের শীষ প্রতীকের মিজানুর রহমান মিনুর নির্বাচনী প্রচারণা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে প্রার্থী মিজানুর রহমান মিনু নিজে উপস্থিত থেকে প্রচারণায় নেতৃত্ব দেন। পশ্চিমপাড়া এলাকা থেকে শুরু হয়ে প্রচার মিছিলটি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজ্জাকের মোড়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

প্রচার মিছিলে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি অলিউল হক রানা, চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক ফাইজুল ইসলাম ফাহি, সদস্য সচিব মনিরুল ইসলাম জনি, ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান শরিফ, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আকতার, যুবদল নেতা উৎসব, মাহফুজ আলী মানিক, আব্দুস সাত্তার রানা, আশরাফুল হুদা সিয়াম, সনি, যুব নেতা ফয়সাল শেখ, মো: সিরাজসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রচার কার্যক্রম চলাকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থনে পুরো এলাকাজুড়ে প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
পুঠিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি আরিফ-সাধারণ সম্পাদক রুবেল

পুঠিয়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন, সভাপতি আরিফ-সাধারণ সম্পাদক রুবেল

ভূরুঙ্গামারীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরখাস্ত

রাজশাহীতে বিএসটিআই'র উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত

রাজশাহীতে বিএসটিআই’র উদ্যোগে বিশ্ব মান দিবস পালিত

রাকাবের কর্মচারি পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১০ মাস আগে ইসলামী ব্যাংকের ১০.৭২ লাখ টাকা ছিনতাই: অবশেষে এক আসামি আটক

রাজশাহীতে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সংস্থার ইফতার মাহফিল

হলিউডে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন মালালার

হলিউডে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন মালালার

দুই দিনের সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আ.লীগের লক্ষ্য অবাধ-সুষ্ঠু নির্বাচন করা: শেখ হাসিনা

ভারতীয় ভিসা করতে গিয়ে ভূয়া মেজর জেনারেল গ্রেফতার