• রাজশাহী, বাংলাদেশ
  • ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

শব-ই-বরাত উপলক্ষে রাজশাহীতে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

প্রকাশ: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:১২

শব-ই-বরাত উপলক্ষে রাজশাহীতে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার: আগামীকাল ০৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) পালিত হবে।

পবিত্র এ রাতটি শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে এবং মহানগর এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পবিত্র লাইলাতুল বরাত (শব-ই-বরাত) উদযাপন এবং এর পবিত্রতা রক্ষার স্বার্থে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৬(ঢ), ২৯(১) এর (ক) এবং ২৯(১) এর (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে রাজশাহী মহানগর এলাকায় আগামীকাল ০৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ০৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল প্রকার অস্ত্রশস্ত্র বহন, আতশবাজি ও পটকা ফুটানো, বিস্ফোরক দ্রব্য বহন, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ সোমবার, ০২ ফেব্রুয়ারি আরএমপি’র পুলিশ কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮