মঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৭, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-৩ অধিশাখা) মোহাম্মদ কবির উদ্দীন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

প্রথমে তিনি মহানগরীর ৫নং ওয়ার্ডের বাড়ি বাড়ি হতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি ভেরিপাড়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর কার্যক্রম এবং নগরীর সিটি হাট এলাকাস্থ মেডিকেল টিট্রমেন্ট প্ল্যান্ট ও ভাগার পরিদর্শন করেন ও কার্যক্রমসমূহ সম্পর্কে অবহিত হন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, সচিব (চলতি দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে দুইদিনের সফরে রাজশাহীতে আসেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-৩ অধিশাখা) মোহাম্মদ কবির উদ্দীন। বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী সিটি কর্পোরেশনের ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলেভারী প্রজেক্ট ২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু

রাজশাহীর দূর্গাপুরে বই পড়ে পুরস্কার পেল ১২ শিক্ষার্থী

বিএমডিএ’র তানোর কার্যালয়ে বিএনপি নেতাদের তালা

ওয়াশিংটনে ইসরায়েলমুখী ‘অস্ত্রবাহী’ জাহাজ আটকাতে বিক্ষোভ

রাজশাহী নগরীতে ৫ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কক্সবাজার কটেজ জোনে অসামাজিক কর্মকাণ্ড, ৪৮ তরুণ-তরুণী আটক

কোটি টাকা মুক্তিপণ না দেওয়ায় নগরীতে যুবককে হত্যা

রাজশাহীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি, জরুরি সভায় নানা অভিযোগ

রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী সনাতন ধর্মাবলম্বী সুজন চন্দ্র