রবিবার , ১৫ জুন ২০২৫ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কক্সবাজার কটেজ জোনে অসামাজিক কর্মকাণ্ড, ৪৮ তরুণ-তরুণী আটক

প্রতিবেদক
sonynews
জুন ১৫, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: কক্সবাজার শহরের লাইট হাউজ পয়েন্টসংলগ্ন ‘কটেজ জোন’ এলাকায় পুলিশের অভিযানে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৮ তরুণ-তরুণীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৮ জন তরুণ ও ১০ জন তরুণী রয়েছেন।

শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে পরিচালিত অভিযানে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অংশ নেয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান যুগান্তরকে বলেন, দীর্ঘদিন ধরে লাইট হাউজ এলাকার কটেজ জোনে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয়রা জানান, ওই এলাকায় তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি ও যৌনকর্মীদের একটি প্রভাবশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ও পর্যটকদের চলাচল নিরাপদ নয়। এমনকি সৈকতের আশপাশে পর্যটকদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

সাগরপাড়ের হোটেল-মোটেল ও গেস্ট হাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার বলেন, কটেজ জোনের এসব কার্যকলাপের কারণে দীর্ঘদিন ধরে পর্যটকদের হয়রানি বেড়ে গিয়েছিল। পুলিশি অভিযানে আমরা সন্তুষ্ট।

সর্বশেষ - আইন