বুধবার , ২১ জানুয়ারি ২০২৬ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী-২ এ আনারস প্রতীকে লড়বেন লেবার পার্টির মেজবাউল ইসলাম

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২১, ২০২৬ ৯:০০ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

রাজশাহী-২ (সদর) আসনে বাংলাদেশ লেবার পার্টির বৈধ প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক মোঃ মেজবাউল ইসলামের অনুকূলে দলীয় প্রতীক আনারস বরাদ্দ দেওয়া হয়। এর ফলে তিনি আনারস প্রতীক নিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতীক বরাদ্দ শেষে প্রতিক্রিয়ায় মোঃ মেজবাউল ইসলাম রাজশাহীবাসীর দোয়া ও সমর্থন কামনা করে বলেন,
“জুলাইয়ের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের ভিত্তি রচিত হয়েছে। দেশের মানুষ এখন তরুণ ও দায়িত্বশীল নেতৃত্বকে সামনে দেখতে চায়। রাজশাহীবাসীও তার ব্যতিক্রম নয়। আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে নগরবাসীর সেবায় আত্মনিয়োগের সুযোগ দেবেন—এই প্রত্যাশা রাখি।”

তিনি বলেন, নির্বাচিত হলে রাজশাহী শহরের পরিকল্পিত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি কাজ করবেন।

উল্লেখ্য, প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আক্তার আনুষ্ঠানিকভাবে মোঃ মেজবাউল ইসলামের হাতে আনারস প্রতীক তুলে দেন। এ সময় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী