বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী-৫ আসনে প্রার্থিতা ফিরে পেলেন শিমুল

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১৪, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী-৫ আসন (পুঠিয়া-দূর্গাপুর) থেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করা বিএনপি নেতা ইসফা খাইরুল হক শিমুল প্রার্থিতা ফিরে পেয়েছে। কাগজপত্রে কিছু অসঙ্গতির কারণে তার মনোনয়ন বাতিল করা হয়েছিল। তবে আপিল বিভাগ তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।

রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আক্তার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শিমুলের প্রার্থিতা বাতিল করেছিলেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলে মঙ্গলবার তার মনোনয়ন বৈধ বলে রায় দেয় আপিল বিভাগ বলে নিশ্চিত করেছেন ইসফা খাইরুল হক শিমুল।

প্রতিক্রিয়ায় শিমুল বলেন, তিনি শুরু থেকেই আশাবাদী ছিলেন যে ন্যায়বিচার পাবেন। মহান আল্লাহ তার প্রতি বিশেষ রহমত করেছেন। তার মনোনয়ন বৈধ হওয়ায় পুঠিয়া-দূর্গাপুরের বিএনপি নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

তিনি আরও বলেন, গত সতের বছর ধরে অবৈধ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। পাশাপাশি এলাকার মানুষের পাশে সবসময় ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন।

নির্বাচনী প্রতিশ্রুতি সম্পর্কে শিমুল বলেন, নির্বাচিত হলে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন। একই সঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান আধুনিকায়ন, বেকারত্ব সমস্যা লাঘব, নারী ক্ষমতায়ন ও উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন। এছাড়া মাদক, চাঁদাবাজি ও ভূমিদস্যুদের তার এলাকায় কোনোভাবেই ঠাঁই দেওয়া হবে না বলেও তিনি জানান। পুঠিয়া-দূর্গাপুরবাসীর ভাগ্য উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন বলে অঙ্গীকার করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ছাত্রলীগ নেতাকর্মী ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

ভোজ্যতেলের বাজারে নতুন পণ্য না আসার অজুহাত

ভোজ্যতেলের বাজারে নতুন পণ্য না আসার অজুহাত

প্রচণ্ড রাগের সময় কী করবেন?

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নির্বাচনের ৪ মাস পর অভিনন্দন বার্তা এলো অস্ট্রেলিয়া থে‌কে

বোয়ালিয়ায় বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, অভিযুক্তদের গ্রেফতারের দাবি

কৃষিমন্ত্রী আগামীকাল রাজশাহী আসবেন

ঢাকা থেকে ছেড়ে আসা সিল্ক সিটি ট্রেনের সিডিউল বিপর্যয়: যাত্রীরা পড়েছেন ব্যাপক বিড়ম্বনায়

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

রাজশাহীতে শিশু ধর্ষণের চেষ্টায় লম্পট ফয়সাল গ্রেফতার