সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পাকিস্তানের বিপক্ষে হেরে সালমা ‘যেদিন যার দিন থাকে, সব তাদের মনের মতো হয়ে যায়’

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩, ২০২২ ৩:২৫ অপরাহ্ণ

ব্যাটিং ব্যর্থতা ও অতিরিক্ত স্পিন নির্ভরতাই কাল হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে শোচনীয় হারের পর এমনটাই জানিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার সালমা খাতুন। ব্যাটারদের পাশাপাশি ফিল্ডিংয়েও চরম ব্যর্থ হয়েছে টাইগ্রেসরা। ৬ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে ভুল শুধরে নেয়ার লক্ষ্য সালমার। এদিকে, সিলেটের উইকেটের কড়া সমালোচনা করেছে পাকিস্তান ও বাংলাদেশ।

শরতের বৃষ্টিতে নাকাল চায়ের রাজ্যে সিলেট। রাত থেকে টানা বৃষ্টির প্রভাব নারী এশিয়া কাপেও। থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করে বাংলাদেশের মেয়েরা। কিন্তু পরের ম্যাচেই টালমাটাল সালমারা। কেন এমন বিপর্যয়? মাত্রই যে দলটা সংযুক্ত আরব আমিরাতে প্রতিপক্ষ দলে আতঙ্ক সৃষ্টি করে এসেছে, সেই তাদেরই এশিয়া কাপে এক ম্যাচ না যেতেই ছন্দপতন।

পাকিস্তানের বিপক্ষে শোচনীয় হারে নিজেদের ব্যর্থতা মেনে নিয়েছেন অভিজ্ঞ সালমা খাতুন। ব্যাটিং ব্যর্থতা ও বৃষ্টিকেই অজুহাত দিলেন সালমা।

তিনি বলেন, ‘আজকে উইকেটটা এরকমই ছিল যেহেতু কালকে অনেক বৃষ্টি হয়েছে, ব্যাটাররা কেউ দাঁড়াতে পারেনি। এ কারণেই আমাদের রান এত কম হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘উইকেটটা আলাদা ছিল। অনেক টার্ন হয়েছে। আগের ম্যাচে কিন্তু এমন ছিল না। এই কারণে ব্যাটাররা একটু বিট হয়েছে। প্রথম ওভারেই একটা উইকেট পড়ে গিয়েছিল, যে কারণে চাপটা আরও বেড়ে গিয়েছে।’

ব্যাটাররা এদিন মোটেই টি-টোয়েন্টিসুলভ ব্যাটিং করতে পারেনি। দলের পক্ষে সর্বোচ্চ ২৯ বলে ২৪ রান করেন সালমা। এছাড়াও অধিনায়ক নিগার সুলতানা টেস্টের ব্যাটিংয়ে করেন ৩০ বলে ১৭। বাকিরাও রান করতে খেলেছেন রানের চেয়ে বেশি বল।

টপ অর্ডার ব্যর্থ হলেও তিনি মনে করেন দলে কোন ঘাটতি নেই, বরং দিনটাই ছিল না তাদের।

সালমা বলেন, ‘আমার মনে হয় না এমন কোনো ব্লক আছে। আমরা কিন্তু বরাবরই টপ অর্ডারে ভালো করেছি। হয়তো আজকের দিন আমাদের ফেভারে ছিল না তাই টপ অর্ডার ভুল করেছে। আমরা চেষ্টা করেছি টপ ও লোয়ার অর্ডারে রান একটু বাড়ানোর। আমাদের লক্ষ্য ছিল যদি ২০ ওভার খেলতে পারি, ১০০ রান করার লক্ষ্য ছিল। সেটাও করতে পারিনি।’

বাজে হারের জন্য জন্য শুধু ব্যাটাররাই নয়, ফিল্ডিং ও উইকেট রক্ষকের ভূমিকায় দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি শামীমা। অতিরিক্ত স্পিন নির্ভরতাও ছিলো ভরাডুবির অন্যতম কারণ। তবে, সময় থাকতেই লাগাম টেনে ধরতে চান সালমা। নয়ত পথ হারাতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।৬ অক্টোবর মালয়েশিয়ার বিপক্ষে জয়ে ফিরতে চায় জ্যোতির দল।

সালমা বলেন, ‘যেদিন যার দিন থাকে সেটাই তাদের হয়ে যায়। আজ আমাদের ভাগ্য খারাপ। হয়তো রানটাও একটু কম হয়েছে। একটু চাপে ছিল হয়তো মেয়েরা, এজন্য ফিল্ডিং মিস। আগে কিন্তু খুব ভালো করেছিলাম। আজকেই হয়ত ফিল্ডিং মিস হয়েছে। দিন দিন উন্নতি করছি। সামনের ম্যাচগুলোতে আরও ভালো হবে।’

প্রতিপক্ষ পাকিস্তান দল অবশ্য ম্যাচ জিতলেও, উইকেটের আচরণ মন ভরাতে পারেনি।

পাকিস্তান দলের তারকা বলেন, ‘সিলেটের উইকেটে মোটেও টি টোয়েন্টির জন্য যথার্থ নয়। কিন্তু আমাদের কিছুই করার নেই। পরিস্থিতি অনুযায়ী পারফর্ম করতে হয়। বাংলাদেশ আশা করেছিলাম আরও একটি ভালো খেলবে। সেটা না হওয়ায় জয় পাওয়া সহজ হয়েছে।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মামলা থেকে অব্যাহতি পেলেন পিনাকী ভট্টাচার্য

সরাসরি সামরিক সংঘাতের ব্যাপারে যুক্তরাষ্ট্রকে সতর্কতা রাশিয়ার

চারঘাটের প্রত্যাহার করা সেই ওসিকে নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহীতে পানি না পেয়ে আবার কৃষকের আত্মহত্যার চেষ্টা

ভাষা শহীদদের মাগফিরাত কামনায় রাজশাহী মহানগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া

রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য দেখে মুগ্ধ অন্যান্ন সিটি কর্পোরেশন

রাজশাহী নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য দেখে মুগ্ধ অন্যান্ন সিটি কর্পোরেশন

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

রাজশাহীর বাঘায় মসজিদের ভেতরে ছুরিকাঘাতে মুক্তিযোদ্ধার ছেলে আহত

What Can You Do To Save Your TECHNOLOGY From Destruction By Social Media?

রাজশাহীতে বিএনপিতে কোনো বিভেদ নেই, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুনের

মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে