বৃহস্পতিবার , ৮ জানুয়ারি ২০২৬ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৮, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীতে চন্দ্রিমা ও বোয়ালিয়া থানার পৃথক দুটি অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ জানুয়ারি) মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ৬০ গ্রাম গাঁজা, ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. তন্ময় ইসলাম (২৭), মো. রাফি (৩১) ও মো. নয়ন (৩৬)। তন্ময় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম (পূর্বপাড়া) গ্রামের মৃত তৈমুর ইসলামের ছেলে। রাফি একই থানার একই এলাকার মো. সেন্টু হোসেনের ছেলে। নয়ন বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর সাধুরমোড় গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে। তারা সবাই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রিমা থানার একটি টিম রাজ্জাকের মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে ছোটবনগ্রাম লুলুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা বিক্রির সময় তন্ময় ও রাফিকে আটক করা হয়। দেহ তল্লাশিতে তন্ময়ের কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২ হাজার ৭৩০ টাকা এবং রাফির কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই দিন রাত পৌনে ১১টার দিকে বোয়ালিয়া থানার একটি টিম আলুপট্টি মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে সাধুরমোড় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী নয়নকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে চাঁদাবাজি মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৩৮

গুরুত্বপূর্ণ পদ থেকে আগের পদেই ফিরে যাচ্ছেন বিএমডিএর নির্বাহী পরিচালক রশীদ

নগরীতে চোরাই অটোরিক্সাসহ চোর গ্রেফতার

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে নিখোঁজ দুই সহোদরকে উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল পুলিশ

রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপাভাইজার গ্রেপ্তার

রাজশাহীতে ঝটিকা পরিবহনে ঝটিকা অভিযান, হেরোইনসহ সুপারভাইজার গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড হাতে বিএসএফ, কিন্তু কেন ?

তেজগাঁওয়ে স্কুলছাত্র নিহত: মাইক্রোবাস চালক ৩ দিনের রিমান্ডে

নৌকা প্রতীক নিয়ে গণ জোয়ারে পরিনত হয়েছে ১৪ নং ওয়ার্ড

নির্বাচন ভালো হয়েছে, পিটার হাসকে বললেন পররাষ্ট্রমন্ত্রী