মঙ্গলবার , ৬ জানুয়ারি ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে পৃথক দুটি অভিযানে মাদক সহ গ্রেপ্তার দুই

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৬, ২০২৬ ৬:১০ অপরাহ্ণ

অকিউল ইসলাম পরশ:  রাজশাহী মহানগরীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং কাশিয়াডাঙ্গা থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট, গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৮শ ৬০ টাকাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

আরএমপি সূত্র জানায়, অভিযানে মোট ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো: মমিন (৪৫) ও মো: রাজু আহম্মেদ (৩৫)। মমিন কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া আশ্রায়ন গ্রামের মৃত আ: মজিদের ছেলে এবং রাজু রাজপাড়া থানার আলীগঞ্জ আদর্শগ্রামের মৃত আ: রাজ্জাকের ছেলে। উভয় রাজশাহী মহানগরীর বাসিন্দা।

গতকাল সোমবার (৫ জানুয়ারি ) দিবাগত রাত সোয়া ১টায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পুলিশ একটি দল রাজপাড়া থানার টিবি পুকুর মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার বাকীর মোড়ে রেল লাইনের পশ্চিম পাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং গাঁজা বিক্রি করাকালে মমিনকে আটক করেন। আটককালে মমিনের দেহ তল্লাশি করে ৩৪ পিস ইয়াবা ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ২৬ পুরিয়ায় মোট ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির ৮শ ৬০ টাকা জব্দ করা হয়।

অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টায় কাশিয়াডাঙ্গা থানার একটি টিম কাশিয়াডাঙ্গা মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে একই থানার হাড়পুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থানকারী রাজুকে আটক করা হয়। আটককালে রাজুর দেহ তল্লাশি করে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, দুই পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৫

রাজশাহীতে মসজিদ কমিটির বিরুদ্ধে অনিয়মের অভিযোগে উত্তেজনা, পুলিশি পাহারায় নামাজ

ক্যান্ট: পাবলিক স্কুলে ছু’রি নিয়ে শিক্ষকের ওপর হামলা ছাত্রীর

পরপর ৮ বিয়ে, নবম বিয়ে করতে গিয়ে গ্রেফতার নারী

রাজশাহী নগরীতে টিসিবি পণ্য পাচারের অভিযোগ. আটকের পর খোলা বাজারে বিক্রি

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

আমতলীতে সড়ক দুর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

দুর্গাপুর থানার সামনে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত, যুবক আটক 

রাজশাহীতে পূর্ণমন্ত্রী দাবিতে জোরালো আলোচনা, প্রত্যাশার কেন্দ্রে মিজানুর রহমান মিনু

কেউ যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাস না করে, সেজন্য স্বতন্ত্র প্রার্থী মাহি