• রাজশাহী, বাংলাদেশ
  • ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

মহানগরীতে ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ গ্রেপ্তার ৩৪

প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬ ১০:৩৩

মহানগরীতে ডেভিল হান্ট ফেইজ-২’- এ ১ জনসহ গ্রেপ্তার ৩৪

অকিউল ইসলাম পরশ: রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৩৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, মাদক মামলার আসামি ৪ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জন রয়েছেন।

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’ -এ গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী মো: হোসেন আলী (৩৬) রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুর এলাকার আলহাজ সুলতান আলীর ছেলে। তাকে রাজপাড়া থানা পুলিশ ৫ জানুয়ারি ভোর রাতে সিএন্ডবি মোড় থেকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮