বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ | ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ওসমান হাদি হত্যা: সঞ্জয় ও ফয়সালের দায় স্বীকার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামির সহযোগী সঞ্জয় চিসিম ও মো. ফয়সাল আদালতে দায় স্বীকার করেছেন। বৃহস্পতিবার(১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন এবং পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ তাদের জবানবন্দি রেকর্ডের জন্য আবেদন করেন। এ সময় উপস্থিত তারা তাদের দোষ স্বীকার করেন।

এর আগে, শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদীর তরুয়া এলাকার বিলের পানির মধ্যে থেকে র‌্যাব উদ্ধার করেছিল। ওই সময় ফয়সালকে আটক করা হয়, যিনি প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের শ্যালকের বন্ধু।

১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের হত্যাচেষ্টা মামলা দায়ের করেন, যা পরবর্তীতে হত্যা মামলা (ধারা ৩০২) হিসেবে পরিবর্তিত হয়। এ পর্যন্ত মামলায় ১০ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছে ফয়সাল করিম মাসুদের পরিবার ও সহযোগীরা  মো. হুমায়ুন কবির, মোসা হাসি বেগম, সাহেদা পারভীন সামিয়া, মারিয়া আক্তার লিমা, ওয়াহিদ আহমেদ সিপু, মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, মো. কবির, সিবিউন দিউ, সঞ্জয় চিসিম এবং আমিনুল ইসলাম রাজু। এর মধ্যে কয়েকজন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

১২ ডিসেম্বর মতিঝিল থেকে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে দুপুর ২টা ২০ মিনিটে পল্টনের বক্স কালভার্ট এলাকায় অটোরিকশায় বহনকালে ওসমান হাদিকে মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা গুলি করে পালায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী চেম্বার ভবনের সামনে ককটেল বিস্ফোরণ

বাঘায় আমোদপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মানববন্ধন

নিরাপদে গোপালগঞ্জ ছেড়েছেন এনসিপি নেতারা

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

পদ্মার চরে প্রথমবারের মতো বাণিজ্যিক তরমুজ চাষে রাজশাহীতে নতুন সম্ভাবনা

দুর্নীতির মামলায় সস্ত্রীক জামিন পেলেন আরডিএ’র কর্মকর্তা কামরুজ্জামান

দুর্নীতির মামলায় সস্ত্রীক জামিন পেলেন আরডিএ’র কর্মকর্তা কামরুজ্জামান

রাজশাহীতে বিএনপির সমাবেশে মিনু অবিলম্বে আবু সাঈদ চাঁদকে মুক্তি না দিলে কঠোর আন্দোলন

Experienced a surge in popularity during the 1960s

বেগম জিয়াকে একদিনও বন্দি রাখার আইনগত ভিত্তি নাই, মহিলা দলের সভানেত্রী এ্যাড: রওশন আরা

বন্ধুত্বের পাইপলাইন’ পাতলেন মোদী এবং হাসিনা, তেল যাবে নয়াদিল্লি থেকে ঢাকা