সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আরএমপি’র গণবিজ্ঞপ্তি জারি

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৯, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনস্বার্থ, জনশৃঙ্খলা এবং সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন বজায় রাখার লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন, ১৯৯২-এর ২৬ এর (১) (ঘ), ২৬ এর (১) (ঙ), ২৯ এর (১) (ক) ও (খ) এবং ৩০ ধারায় অর্পিত ক্ষমতাবলে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে।

আজ রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ড. মো. জিল্‌লুর রহমান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ উপলক্ষে অনুমতি ছাড়া রাজশাহী মহানগরের কোনো সর্বসাধারণের ব্যবহার্য স্থান, রাস্তা বা উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, নাচ-গান, ডিজে পার্টি, র‌্যালি কিংবা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। একই সঙ্গে সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

এছাড়া আগামী ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত মহানগরের সকল বার ও মদের দোকান বন্ধ থাকবে এবং সব ধরনের নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ থাকবে। তবে আবাসিক হোটেলগুলো সীমিত পরিসরে নিজস্ব ব্যবস্থাপনায় অনুষ্ঠান আয়োজন করতে পারবে।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৫টা পর্যন্ত মহানগরের জনসমাগমস্থলে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক বহন সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। পাশাপাশি উচ্চ শব্দ সৃষ্টি, বেপরোয়া যানবাহন চালনা, মদ্যপ অবস্থায় চলাফেরা এবং নারীদের প্রতি যেকোনো ধরনের হয়রানির বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়। শান্তিপূর্ণ, নিরাপদ ও সুশৃঙ্খলভাবে নববর্ষ উদযাপনের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা কারিকুলামের বিরোধিতায় রাজশাহীতে বিক্ষোভ মিছিল

রাজশাহী নগরীতে গাঁজাসহ গ্রেপ্তার ২

বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে নারী সহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জলবায়ু সংকটে নগর দরিদ্রের স্বাস্থ্য সুরক্ষায় সরকারি উদ্যোগ বাড়ানোর আহ্বান

রাজশাহীতে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে পিটিয়ে পা ভেঙে দেয়ার অভিযোগ

রাজশাহীতে একটি বিদেশী পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাবি রেজিস্ট্রারের বাড়িতে ককটেল হামলা, আতঙ্কে পরিবার

রাজশাহীর বাঘায় বেল্লাল মন্ডলের ভয়ংকর অপরাধ সাম্রাজ্য