সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ নারীর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৯, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া নারী বানু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, চলতি মাসের ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তানোর পৌর এলাকার তানোর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে অবস্থিত বানুর বাড়িতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে বানুর শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়। একই সঙ্গে অগ্নিকাণ্ডে দুটি গরু ও দুটি ছাগল পুড়ে মারা যায়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত জানালা ভেঙে গুরুতর দগ্ধ অবস্থায় বানুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে টানা ১১ দিন চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটি সর্বস্ব হারিয়েছে। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

সৌদি-কাতার-আমিরাত-তুরস্কের মার্কিন ঘাঁটিতে হামলা চালাবে ইরান

রোহিত-ধাওয়ানের বিশ্বরেকর্ড কেড়ে নিলেন বাবর-রিজওয়ান

পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

রাজশাহীতে জামায়াতের দুই গ্রুপে সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

পৃথিবীর সবচেয়ে উচ্চতম এবং গভীরতম স্থানে পৌঁছানো প্রথম মানুষটির গল্প

রাজশাহী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন

রাজশাহীতে যৌথ চেকপোস্ট অভিযানে ফেন্সিডিল-গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আইন-কানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে: রিজভী

সাংবাদিক হত্যায় শাস্তি হয় না, এ ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে