সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী–৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, মনোনয়ন পেলেন মাওলানা মনজুর রহমান

প্রতিবেদক
sonynews
ডিসেম্বর ২৯, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী–৫ (পুঠিয়া–দুর্গাপুর) আসনে প্রার্থী পরিবর্তন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নতুন প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জামায়াতের রাজশাহী জেলা শুরা সদস্য ও পুঠিয়া উপজেলা আমির মাওলানা মনজুর রহমান।

রোববার ২৮ ডিসেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা সেক্রেটারি মো. গোলাম মর্তুজা। তিনি জানান, সাংগঠনিক সিদ্ধান্তের ভিত্তিতেই এই পরিবর্তন আনা হয়েছে। আশা প্রকাশ করে তিনি বলেন, পুঠিয়া–দুর্গাপুর এলাকার জনগণ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে মাওলানা মনজুর রহমানকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন।

এর আগে, একই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছিল জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান লিটনকে। প্রার্থী পরিবর্তনের বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি বলেন, সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল থেকে আনুগত্যের সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে কাজ করবেন। নির্বাচনী মাঠে থেকে মাওলানা মনজুর রহমানকে সার্বিক সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।

এদিকে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী পরিবর্তনের পর রোববার দুপুরে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা লিয়াকত সালমানের কাছ থেকে মাওলানা মনজুর রহমানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়। এ সময় জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম মনোনয়ন ফরম উত্তোলন করেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
রাজশাহীতে দুই বস্তা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে দুই বস্তা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুঠিয়াতে ট্রাক ছিনতাই মামলার প্রধান আসামি প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ধরছেনা পুলিশ!

সাংবাদিক আব্দুল আউয়ালের বাবা মজিবর রহমানের দ্বিতী মৃত্যুবার্ষিকী আজ

বিএনপিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান: অপরাধের প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা

দেড় বছরেও চালু হয়নি রাজশাহী সাধারণ গ্রন্থাগার: ঐতিহ্য ঝুলছে অনিশ্চয়তায়

রাসিক সহ দেশের সকল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নকর্মীদের জন্য ঈদ উপহারের চেক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি বিজিবি’র, রাজশাহী সেক্টরে মোতায়েন প্রায় ৪ হাজার সদস্য

রাজশাহী নগরীতে মোটরসাইকেল জব্দ, ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহী নগরীতে মোটরসাইকেল জব্দ, ছিনতাইকারী গ্রেফতার

রাজধানীতে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে দুইজন

ব্যায়ামের আগে শক্তি বাড়াতে ৯টি সেরা কম্বো খাবার