Friday , 5 December 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বেলপুকুরে দেশীয় অস্ত্রসহ যুবক গেপ্তার

প্রতিবেদক
sonynews
December 5, 2025 11:51 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল অভিযানের সময় দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. আল-আমিন (২০)। তিনি রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার দক্ষিণ জামিরা এলাকার মো. তেসান আলীর ছেলে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৭টার দিকে বেলপুকুর থানার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, দক্ষিণ জামিরা গ্রামে আল-আমিন নামে এক ব্যক্তি তার বাড়িতে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি পালানোর চেষ্টা করলে তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে কাঠের হাতলযুক্ত ইস্পাতের তৈরি ৫২ ইঞ্চি দৈর্ঘ্যের একটি রামদা উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানান, আল-আমিন এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি মাঝে মাঝে ওই অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শন করতেন বলেও অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বেলপুকুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছি, আগামী ৫ বছরে রাজশাহী অন্যরকম হয়ে যাবে: খায়রুজ্জামান লিটন

রাজশাহী নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগাযোগ ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে দুইজন গ্রেপ্তার

রোমে বাংলাদেশ দূতাবাসে নাশকতার অভিযোগে যুবক আটক

রাজশাহীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ব্যাপক সাড়া, প্রথম সপ্তাহেই টিকা পেয়েছে ৩৭% শিক্ষার্থী

রাজশাহীতে মহাষ্টমীর উৎসবে উপচে পড়া ভিড়, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন

রাজশাহীতে ডিবির অভিযানে ১৫০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার

বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ

রাজশাহীতে নাইসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগ

প্রকৌশল বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক: দায়িত্ব পালনে অবহেলা নয়

রাজশাহীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ