বুধবার , ২৬ নভেম্বর ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

‘রাজশাহীতে আর পুকুর ভরাট নয়’-মতবিনিময়ে অঙ্গীকার করলেন বিভাগীয় কমিশনার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৬, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

হিটলার হোসেন: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ বলেছেন, রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট হতে দেওয়া হবে না। বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সঙ্গে মতবিনিময় ও স্মারকলিপি গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, এক সময় রাজশাহী ছিল পুকুরের শহর, কিন্তু বর্তমানে অনেক পুকুর দখল ও ভরাট হয়ে গেছে। আমরা ইতোমধ্যে এসব বিষয়ে কাজ শুরু করেছি। একটি ভরাট পুকুর পুনঃখননের কাজও শুরু করা হয়েছে। আমাদের পরিষ্কার সিদ্ধান্ত, রাজশাহীতে আর কোনো পুকুর ভরাট করা যাবে না। যেগুলো ইতোমধ্যেই ভরাট হয়ে গেছে, নির্বাচনের পর সেগুলো নিয়েও আমরা বসে সিদ্ধান্ত নিয়ে কাজ করব।

রাজশাহীর যানজট প্রসঙ্গে তিনি বলেন, শহরের চলমান উন্নয়নকাজের কারণে সাময়িকভাবে মানুষের চলাচলে ভোগান্তি হচ্ছে। আমরা কাজগুলোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার নির্দেশনা দিয়েছি। একাধিক কাজ একসঙ্গে শুরু না করে একটি কাজ শেষ করার পর অন্যটিতে হাত দিলে মানুষের দুর্ভোগ কমবে। আমি প্রকৌশলীদের সাথে এ বিষয়ে সভা করব। তাদের এ বিষয়ে নির্দেশনা দেব।

বিভাগীয় কমিশনার বলেন, রাজশাহী অঞ্চলের বহু নদী দখল ও ভরাট হয়ে গেছে। আমার বিশ্বাস, আপনারা সহযোগিতা করলে আমরা এসব নদী উদ্ধার করতে পারব। সারাদেশে নদী দখল ও দূষণ রোধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। পনি সম্পদ উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে আমরা আট বিভাগে মোট ১৩টি গুরুত্বপূর্ণ নদী চিহ্নিত করেছি; যার মধ্যে রাজশাহী বিভাগে রয়েছে ৪টি নদী। এর মধ্যে রাজশাহী মহনগরীর উপকণ্ঠের বারনই নদীও আছে।

এদিকে দুটি সংগঠনের দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়- পদ্মা তীরবর্তী রাজশাহী জেলার নদী, খাল ও জলাশয় অবৈধ দখল, দূষণ, অপরিকল্পিত উন্নয়ন এবং সরকারি দপ্তরের পর্যাপ্ত নজরদারির অভাবে প্রায় মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। নাব্যতা কমে যাওয়ায় সাম্প্রতিক বর্ষণে জলাবদ্ধতা ও কৃষির ক্ষতি হয়েছে। গবেষণায় দেখা যাচ্ছে, অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন, নদীর প্রবাহ হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের কারণে রাজশাহীসহ উত্তর-পশ্চিমাঞ্চলে পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, পদ্মা নদীর পাড় দখল, দূষণ ও চর গঠনের কারণে ভবিষ্যতে নৌপথ ও সম্ভাব্য নৌবন্দর নির্মাণ হুমকিতে পড়তে পারে। পদ্মা ছাড়া অন্য কোনো নদীতে নৌযান চলাচল নেই; অনেক নদী দখল, ভরাট ও বর্জ্য ফেলার কারণে অস্তিত্ব সংকটে। অপরিকল্পিত ছোট ব্রিজ, নদীর ওপর আড়াআড়ি বাঁধ এবং পলিথিন আবর্জনার কারণে নদীগুলো প্রায় প্রাণহীন হয়ে গেছে।

বাপার দাবি, নদী খাল পুনঃখনন, অবৈধ দখল উচ্ছেদ, ড্রেজিং ও সমন্বিত পানি ব্যবস্থাপনা ছাড়া এই অঞ্চলের জলসংকট সমাধান সম্ভব নয়। একইসঙ্গে শহর রক্ষা বাঁধে দ্রুতগতিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ভবিষ্যতে বড় ধরনের বন্যা ঝুঁকি সৃষ্টি করতে পারে। তারা আশা প্রকাশ করেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এসব পরিবেশ ও জলসম্পদের সংকটের কার্যকর ও টেকসই সমাধান করবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, আফজাল হোসেন, বাপা রাজশাহী জেলা সভাপতি প্রকৌশলী মাহমুদ হোসেন, সহ-সভাপতি অধ্যাপক জুয়েল কিবরিয়া, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, উপদেস্টা সাংবাদিক আকবারুল হাসান মিল্লাত, শ ম সাজু প্রমুখ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

অর্থনৈতিক শুমারি-২০২৪: রাজশাহী বিভাগে ১৬.৮ লাখ প্রতিষ্ঠানে কর্মরত ৩৪ লাখের বেশি মানুষ

পেছনে তাকানোর সময় নেই রিধি ডোগরার

রাসিকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত

নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে

রাজশাহীতে ভুট্টাক্ষেতে বৃদ্ধা হত্যা: প্রধান আসামি ফিরোজ সাভার থেকে গ্রেপ্তার

১৮৫ কিমি গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নোরু’

রাজশাহীতে আবারও আ’লীগ নেতার অশ্লীল ভিডিও ভাইরাল

নগরীতে চোরাই অটোরিক্সাসহ চোর গ্রেফতার

বক্তব্য আরও স্পষ্ট হওয়া উচিত ছিল

তারেক রহমানের পক্ষ থেকে রাজশাহী জেলা যুবদলের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ