মঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অপহৃত শিশুকন্যাকে ফেরত চেয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৫, ২০২৫ ১০:৩৪ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার অষ্টম শ্রেণির শিক্ষার্থী সামিহা (১৪) অপহরণের এক মাস হতে চললেও এখনও তার কোনো খোঁজ মিলছে না। দীর্ঘ এই অপেক্ষা ও পুলিশের উদাসীনতায় ক্ষোভ প্রকাশ করে শনিবার বেলা ১১টার দিকে পুঠিয়া উপজেলা পরিষদ গেটের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার, সহপাঠী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ২৬ অক্টোবর সামিহাকে অপহরণের পর পরদিনই মামলা করা হলেও পুলিশ এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেনি। পরিবার বারবার থানায় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গেলেও প্রতিবারই আশ্বাস ছাড়া কিছুই পাচ্ছে না।

মানববন্ধনে সামিহার বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশ নেন। তারা প্লেকার্ড হাতে দ্রুত সামিহাকে অক্ষত অবস্থায় উদ্ধার করার দাবি তুলে ধরেন।

এ সময় বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সামিহার বাবা ও পুঠিয়া পৌর যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। তিনি বলেন, “আমার শিশুকন্যাকে ২৬ অক্টোবর মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে একদল মাদক কারবারি। আমার মেয়ে কোথায় আছে, কী অবস্থায় আছে—কিছুই জানি না। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমি হাতজোড় করে বলছি, আমার মেয়েকে আমাকে ফিরিয়ে দিন।”

ঘটনার পরদিন ২৭ অক্টোবর মিজানুর রহমান পুঠিয়া থানায় মামলা করেন। মামলায় হৃদয় (২৪), শরিফুল ইসলাম (৪৫), রোজিনা বেগম (৪০), সেলিম (৩০), নোমান (২২), এন্তাজ মন্ডল (৪০)সহ তিনজন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। তবে এক মাস পার হলেও মামলায় কাউকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান পরিবারের সদস্যরা।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) কুদরত-ই-খুদা শুভ বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। এখনো মেয়েটিকে ট্রেস করতে পারিনি। আমাদের মূল ট্রেসিং পদ্ধতি ডিভাইসলোকেশন-কিন্তু সংশ্লিষ্টদের ব্যবহৃত ডিভাইস এতদিন অ্যাকটিভেট হয়নি। এ কারণে আলাদা একটি টিম কাজ করছে। তদন্তের আগে চাপ তৈরি হলে কার্যক্রম আরও কঠিন হয়ে যায়।”

তিনি আরও আশ্বস্ত করেন যে, সামিহাকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কাশিয়াডাঙ্গা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী-৪ আসনে প্রথমবার জামায়াতের জয়

অলকার মোড়ে পরিত্যক্ত অবস্থায় একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

শ্রমিক নেতা মাহাতাবের বিরুদ্ধে ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সড়ক অবরোধ

রাজশাহী নগরীতে আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

‘প্রতিবন্ধী ব্যক্তির সমঅধিকার: সমতার বাংলাদেশ গড়ার মূল অঙ্গীকার’ প্রতিপাদ্যে রাজশাহীতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে ৬০০ গ্রাম হেরোইন মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

সরকারের নির্ধারিত মুল্য কাগজে আছে বাজারে নেই!

বিপজ্জনক স্তরে প্রবেশ করেছে বিশ্ব অর্থনীতি

বিপজ্জনক স্তরে প্রবেশ করেছে বিশ্ব অর্থনীতি