• রাজশাহী, বাংলাদেশ
  • ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহীর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ৫

প্রকাশ: বুধবার, ২ আগস্ট, ২০২৩ ১১:৪২

রাজশাহীর মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ৫

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত হয়েছেন।

এছাড়ও এই ঘটনায় আহত হয়েছেন অন্ততঃ আরও ৫ জন।
আজ বুধবার সকাল সোয়া ১০ টার সময় বাকশৈল এলাকায় রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছেন, মোহনপুর উপজেলার মোহনপুর গ্রামের জাহাঙ্গীর আলম (২৮), সাঁকোয়া গ্রামের আবুল হোসেন (৭৫), বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের জিয়াপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আজিবর রহমান (৪০)।
আহতরা হচ্ছেন, মোহনপুর উপজেলার আমরাইল গ্রামের মজিবর রহমান (৬০), তৈয়বুর রহমান (৪৫), গাঙ্গোপাড়া গ্রামের আনসারুজ্জামান(৮০), বাগমারা উপজেলার জিয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩২), ভটভুটি চালক মামুন (৩৫)।
মোহনপুর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজশাহী-নওগাঁ মহাসড়কের বাকশৈল গ্রামের গরুবাহী ভটভুটি, অটোরিকশা ও সাইকেলর ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে পাঁচজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মন্ডল বলেন, এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮