সোমবার , ২৪ নভেম্বর ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৪ প্রকৌশল বিশ্ববদ্যিালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হচ্ছে ‘ওয়াই-ই-এস এ্যাওয়ার্ড’

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৪, ২০২৫ ৩:২৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘হোন্ডা ইয়াং ইঞ্জিনিয়ার এন্ড সায়েন্টিস্টস্ এ্যাওয়ার্ড ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিযোগিতার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জাপানের হোন্ডা ফাউন্ডেশন সহ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি. ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টার যৌথভাবে এই এ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করেছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের হল রুমে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে রুয়েটের ছাত্রকল্যান দপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যার দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, এ ধরণের এ্যাওয়ার্ড বা প্রতিযোগিতা শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গবেষণামূলক প্রতিযোগিতা প্রকৌশল শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করে এবং তাদের উদ্ভাবন মানব কল্যাণে কাজে আসে।

অনুষ্ঠানে জানানো হয়, রুয়েট সহ বুয়েট, কুয়েট ও চুয়েটের শিক্ষার্থীরা এই এ্যাওয়ার্ড প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীদের মধ্য থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রতি ৩০ জন করে মোট ১২০ জন শিক্ষার্থীকে বাছাই করা হবে। এই ৩০ জনের মধ্য থেকে শীর্ষ ৪ জনকে ৩ হাজার ডলার করে পুরস্কার (প্রাইজ মানি) প্রদান করা হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য চলতি বছরের ২৪ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। জাপানের হোন্ডা ফাউন্ডেশন সহ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লি. ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন সেন্টার যৌথভাবে এই এ্যাওয়ার্ড প্রতিযোগিতার আয়োজন করেছে। বিস্তারিত তথ্যের জন্য y-e-s.bangladesh@jice.org এই ইমেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

এর আগে বেলা ১২ টায় রুয়েটের হলরুমে ‘জার্নি  টু ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ছাত্রকল্যান দপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিডি জবসের উদ্যোগে শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে দিক-নির্দেশনামূলক প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। অনুষ্ঠানসমূহে রুয়েটের শিক্ষর্থীরা অংশগ্রহণ করে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

কঠোর হাতে দমন করতে সরকারকে উসকানি দিয়েছিলেন ফারজানা রুপা

প্রকাশ পেল ‘শেখ হাসিনা: অ্যা ট্রু লিজেন্ড’ প্রামাণ্যচিত্র

Go For Western Economy With These Pioneering

রাজশাহী অঞ্চলে নামছে ভূগর্ভস্থ স্তর, দুশ্চিন্তায় পড়েছে গ্রামীন জনপদ

রাজশাহীতে সন্ধ্যার আকাশে আচমকা দেখা মিল্ল অদ্ভুত আলো! জল্পনার মধ্যেই সামনে এলো নতুন তত্ত্ব

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আরইউজের দোয়া মাহফিল

রাজশাহীতে হ্যাকারদের টাকা দিলেই মিলছে ইন্ডিয়ার মেডিক্যাল ভিসা

ওসি মতিয়ার রহমানের অপসারণসহ ৩ দফা দাবিতে রাজশাহীতে আইনজীবীদের মানববন্ধন

রাজশাহী নগরীতে কোটি টাকার স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

খোকন সেরনিয়াবাতের কর্মীর মাথায় পিস্তল ঠেকিয়ে ছাত্রলীগ নেতার হুমকি