শনিবার , ১ অক্টোবর ২০২২ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১, ২০২২ ২:৫২ অপরাহ্ণ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ইসলামাবাদের মারগাল্লা থানার একজন ম্যাজিস্ট্রেট তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেছেন। শনিবার (১ অক্টোবর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ২০ আগস্ট ইমরান খানের বিরুদ্ধে একটি আদালত অবমাননার মামলা হয়। মূলত দেশটির অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিষয়ে মন্তব্য করার পর ওই মামলাটি হয়।

ইমরান খান তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় ইসলামাবাদ হাইকোর্টে একটি হলফনামা জমা দেওয়ার কয়েক ঘন্টা পরেই গ্রেফতারি পরোয়ানাটি সামনে আসে। হলফনামায় তিনি ক্ষমা চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন, সেক্ষেত্রে যদি জেবা চৌধুরী মনে করেন সমালোচনা করার ক্ষেত্রে তিনি সীমা অতিক্রম করেছেন।

জানা গেছে, ২০ আগস্ট ইসলামাবাদের এফ-৯ পার্কে বক্তৃতা দেওয়ার সময় ইমরান খান ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা, এক নারী বিচারক, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও আমলাতন্ত্রকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত