মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোসলের ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১১, ২০২৫ ৬:২৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বগুড়ার সোনাতলায় গৃহবধূর গোসলের মুহূর্ত মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় মামা-ভাগ্নেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে মামা-ভাগ্নেকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলো উপজেলার জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের ফেরদৌস আলম (২৭) এবং তার মামা আবুল কালাম আজাদ (৪৫)।

পুলিশ জানায় দুদিন আগে বৃহস্পতিবার ওই গ্রামের এক গৃহবধূ টিন দিয়ে ঘেরা গোসলখানায় গোসল করছিলেন। এ সময় পাশের বাড়ির প্রতিবেশী ফেরদৌস আলম গোপনে সেই গোসলের ভিডিও তার মোবাইল ফোনে ধারণ করে। পরে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার হুমকি দিয়ে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এ সময় ফেরদৌসের মামা আবুল কালাম আজাদ (৪৫)সহ তার সহযোগীরা শয়ন ঘরের দরজায় পাহারায় ছিল। এ বিষয়ে ওই গৃহবধূ শুক্রবার বাদী হয়ে সোনাতলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ ফেরদৌস আলম ও মামা আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

“বোমা হামলা চালিয়ে টেন্ডার বাক্স ছিনিয়ে নেওয়া: গ্রেপ্তার ১

শিরোইল কলোনীর চিরচেনা মুখ রেজওয়ান আনসারির আর নেই

শিরোইল কলোনীর চিরচেনা মুখ রেজওয়ান আনসারি আর নেই

নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতা মানুষের প্রত্যাশা অনুযায়ী হয়নি, কামাল আহমেদ

বেগম জিয়াসহ রাজবন্দির মুক্তি দাবিতে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ

রাবি ছাত্রের রহস্যজনক মৃত্যু

নগরীতে আল খায়ের ফাউন্ডেশন ও প্রতিদিনের বাংলাদেশ উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

খুলনায় কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

“আমি খুব করে বাঁচতে চেয়েছি: রাবি শিক্ষার্থীর চিরকুটের পাশে ঝুলন্ত দেহ

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের সাথে রাসিক মেয়রের ফুলেল শুভেচ্ছা বিনিময়