মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী স্টেশনে ঢালারচর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত: বনলতার বগির সঙ্গে সংঘর্ষ

প্রতিবেদক
sonynews
অক্টোবর ২১, ২০২৫ ২:২৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ঘটনার পর রাজশাহী থেকে ঢাকা ও অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ঢালারচর এক্সপ্রেস সাময়িকভাবে আটকে যায়।
রেলওয়ের মাস্টার জানান , মঙ্গলবার সন্ধ্যায় ঢালারচর এক্সপ্রেস রাজশাহী থেকে ঢালারচরের উদ্দেশ্যে ছাড়ে। এ সময় অপর লাইনে থাকা দুটি বগির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার ময়েন উদ্দিন বলেন, বনলতা এক্সপ্রেসের দুটি বগি অন্য ট্রেনে সংযোজনের জন্য স্টেশনে আনা হয়েছিল। সানটিংয়ের (লাইন পরিবর্তন) জন্য অপেক্ষমাণ অবস্থায় ইঞ্জিন ছাড়া বগি দুটি নিজে নিজেই পেছনের দিকে সরে যায়। সেই সময় স্টেশন থেকে বের হচ্ছিল ঢালারচর এক্সপ্রেস। এতে ওই বগিগুলোর সঙ্গে সংঘর্ষে দুটি বগি লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, লাইনচ্যুত বগিগুলোর উদ্ধার কাজ শুরু হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন আসছে। তবে উদ্ধার কাজ শেষ হবার আগেই দুটি বগি রেখে ট্রেনটি ঢালারচরের উদ্দেশে ছেড়ে গেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জমকালো আয়োজনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ছিনতাইয়ের অভিযোগে রাজশাহীতে দুই ভুয়া ডিবি পুলিশ গ্রেফতার

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২৬

রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিনু

বাঘাই মধ্য বয়সী মানসিক ব্যাক্তিকে গলা কেটে হত্যা , তদন্তে পুলিশ

সব কিছু সুন্দর ও শালীনভাবে হয়েছে: বুবলী

রাজশাহীতে ছিনতাইকারী সিহাব গ্রেফতার: মোটরসাইকেল জব্দ

রাজশাহী মহানগরীতে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান অব্যাহত

রাজশাহী জেনারেল হাসপাতালে ১০ কোটি টাকা আত্মসাৎ: ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে শেয়ারহোল্ডারদের বিস্ফোরক অভিযোগ

বিয়ের নামে প্রতারণা, কলেজছাত্রীর অনশন, থানায় অভিযোগ