• রাজশাহী, বাংলাদেশ
  • ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

৪ কেজি স্বর্ণসহ চোরাকারবারী আটক

প্রকাশ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ৯:৫০

৪ কেজি স্বর্ণসহ চোরাকারবারী আটক

৪ কেজি স্বর্ণসহ চোরাকারবারী আটক

অনলাইন ডেস্ক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৪০টি স্বর্ণের বারসহ শওকত আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে ৫৮ বিজিবি। অন্ত:দেশীয় স্বর্ণ চোরাকারবারী চক্রের সদস্য সে।

বৃহস্পতিবার বিকালে উপজেলার মাটিলা সীমান্তের যাদবপুর গ্রাম থেকে আটক করা হয় তাকে। আতিকুর রহমান ওই (মাটিলা) গ্রামের মনছুর আলীর ছেলে।

বিজিবি খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন মাটিলা সীমান্ত দিয়ে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হচ্ছে। বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় জলুলী-যাদবপুর গ্রামের মধ্যবর্তী রাস্তা থেকে শওকত আলীকে আটক করে। তার দেহ তল্লাশি করে ৪ কেজি ৬৫৫ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা স্বর্ণ ঝিনাইদহ ট্রেজারিতে জমা দানের প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে স্বর্ণ চোরাচালান আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিজিবি এর আগে বেশ কয়েকজনকে আটক করেছে। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ স্বর্ণ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

নবীন-প্রবীণ সমন্বয়ে মন্ত্রিসভা করতে চায় বিএনপি
শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২ ৯:৫০
প্রচণ্ড রাগের সময় কী করবেন?
শুক্রবার, সেপ্টেম্বর ৩০, ২০২২ ৯:৫০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮