বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিসিএস পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র পথ নির্দেশনা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ১০:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আয়োজিত ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা (MCQ Type) আগামী ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজশাহী মহানগরীর ৩৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার দিন নগরীতে পরীক্ষার্থী ও যানবাহনের চাপ বৃদ্ধি পাবে এবং কিছু এলাকায় যানজটের আশঙ্কা রয়েছে। এ কারণে নগরবাসীকে সতর্ক থেকে ট্রাফিক পুলিশের নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

যান চলাচলের নির্দেশনা:

সদর হাসপাতাল মোড় থেকে রাজশাহী কলেজমুখি রাস্তা ডাইভারশন থাকবে।

সোনাদিঘি মোড় ও মনিচত্ত্বর এলাকায় যানবাহন ডিভাইডারের উভয় দিক দিয়ে একমুখি চলাচল করতে পারবে।

মনিচত্ত্বর থেকে যানবাহন বরেন্দ্র জাদুঘরের দিকে একমুখি যেতে পারবে।

রাজশাহী কলেজ ও লোকনাথ স্কুলের দিক থেকে মনিচত্ত্বরমুখি যান চলাচল বন্ধ থাকবে।

লোকনাথ স্কুলের উত্তর পাশ থেকে রাজশাহী কলেজমুখি যানবাহন ডাইভারশন থাকবে।

রাজশাহী কলেজ থেকে লোকনাথ স্কুলের সামনে দিয়ে যানবাহন চলাচল করতে পারবে।

পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে বিশেষ করে সদর হাসপাতাল, রাজশাহী কলেজ, লোকনাথ স্কুল, সোনাদিঘি মোড় ও মনিচত্ত্বর সংলগ্ন সড়কগুলো যথাসম্ভব এড়িয়ে চলার জন্য সম্মানিত নগরবাসীকে অনুরোধ করা হলো।-ট্রাফিক বিভাগ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে টিসিবি’র লাইসেন্স ভাড়ায়: প্রভাবশালীদের হাতে জিম্মি সাধারণ মানুষ

খালেদা জিয়ার সবশেষ অবস্থা ও বিদেশ যাওয়া নিয়ে যা জানালেন রিজভী

কমিটি স্থগিতের ঘোষণায় রাজশাহীতে বাস ধর্মঘট প্রত্যাহার

সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তালাইমারীতে মহাসড়ক অবরোধ

“৯০ দিনের মধ্যে রেলশ্রমিক ও কর্মচারী দলের কাউন্সিল”

বিএনপির প্রার্থী চূড়ান্ত: রাজশাহীর ৬ আসনে নতুন-পুরোনো মিলিয়ে তালিকা ঘোষণা

ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী জেলা পূর্বের বর্ণাঢ্য র‌্যালি

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ৭ কোটি টাকার অনিয়ম: খতিয়ে দেখতে দুদকের অভিযান

রাজশাহী রেলওয়ে হাসপাতালে ৭ কোটি টাকার অনিয়ম: খতিয়ে দেখতে দুদকের অভিযান

রাজশাহীতে ছিনতাইকারীর কবলে শিক্ষক দম্পতি