Wednesday , 10 September 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস নির্বাচিত ডাকসু নির্বাচনে শিবিরের ভূমিধস বিজয়

প্রতিবেদক
sonynews
September 10, 2025 6:20 pm

অনলাইন ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এতে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) এবং জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান জয় পেয়ছেন। বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানানো হয়।

চূড়ান্ত ফলের ঘোষণায় জানানো হয়েছে, ‘ডাকসু নির্বাচনে ছাত্রশিবিরের সাদিক কায়েম ১৪ হাজার ৪২ ভোট পেয়ে ভিপি পদে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।’

‘জিএস পদে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫হাজার ২৮৩ ভোট। এ ছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।’

‘এজিএস পদে ছাত্রশিবিরের নেতা মুহা. মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।’

ডাকসু নির্বাচনে মোট আটটি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছিল। এসব ভোটকেন্দ্রে মোট ১৮টি হলের শিক্ষার্থীরা ভোট দিয়েছেন।

ভোটকেন্দ্রগুলো হলো কার্জন হল কেন্দ্র, শারীরিক শিক্ষা কেন্দ্র্র, টিএসসি, ভূতত্ত্ব বিভাগ কেন্দ্র, ইউ ল্যাব স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র, সিনেট ভবন কেন্দ্র, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ইউক্রেনের জন্য আরও ১২ বিলিয়ন ডলার অনুমোদন যুক্তরাষ্ট্রের

রাজশাহীতে চাল মজুতদারদের জেলে ঢুকানোর হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর

রাসিক মেয়রের সাথে অনলাইন সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চাকুরী দেওয়ার নাম করে ৪ লাখ টাকা প্রতারণা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে মামলা

তানোর থানা আ’লীগের সাবেক সভাপতি মাইনুল ইসলাম স্বপন আটক, পুলিশের হাতে সোপর্দ

রুয়েটে শিক্ষক সমিতির নবনির্বাচিত রিপন-ফারুক প্যানেলের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

রাজশাহীতে ধর্ম উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় সরকার হাত দেবে না

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, প্রজ্ঞাপন জারি

রাজশাহীতে যৌথবাহিনির বিশেষ অভিযানে ৪ জন সহ গ্রেপ্তার ১৬

ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় রাজশাহীতে গরু নিয়ে আনন্দ মিছিল