বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পুঠিয়ায় বিএসটিআই’র অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১:৫১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ ছাড়াই অবৈধভাবে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে উপজেলার মধ্য জামিরা এলাকার *প্যারাডাইস ড্রপস ওয়াটার* প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র মানসনদ ছাড়াই ‘চিপস’ (ব্র্যান্ড: সুপারম্যান, হাম্বা ও এবিসিডি) উৎপাদন ও বিক্রয় এবং লেবেলে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করায় ক্ষুদ্র জামিরা এলাকার *ফারিন ফুড প্রোডাক্টস* প্রতিষ্ঠানকেও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবু দাস। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগের সার্টিফিকেশন মার্কস উইং-এর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

বিএসটিআই সূত্র জানিয়েছে, জনস্বার্থে এধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

শেষ হল রুয়েটে ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

রাজশাহী পলিটেকনিক থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী আটক

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

ঐতিহ্য পুনরুদ্ধারে রাজশাহী চিড়িয়াখানাকে নতুনভাবে সাজানো হবে ঃ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসিতে সভা

কুকুর জবাই করে খাসির মাংস হিসেবে বিক্রির চেষ্টা, কসাই পলাতক

রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

রুয়েট প্রশাসনকে উপাচার্য প্রার্থীর চাপ

হিট অ্যাকশন ডে উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ, গাছের চারা রোপণ

রাজশাহীতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত সাংবাদিক সম্রাট, হাসপাতালে চিকিৎসাধীন

আ.লীগ আমলে বছরে ১৫ বিলিয়ন ডলার পাচার হয়েছে: টিআইবি