Monday , 1 September 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

র‍্যাব-৫ এর অভিযানে গোদাগাড়ীতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
September 1, 2025 3:34 am

​স্টাফ রিপোর্ট: বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ইমরানকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ ও র‍্যাব-৮ এর যৌথ অভিযানে সোমবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​
র‍্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ছয় মাস আগে ভিকটিমের স্বামী তাকে তালাক দিলে তিনি প্রাণ কোম্পানিতে চাকরি শুরু করেন। অভিযুক্ত ইমরান ও ভিকটিমের বাড়ি কাছাকাছি হওয়ায় তাদের মধ্যে পরিচয় হয় এবং একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখতেন।
​গত ২২ জুলাই, ২০২৫ তারিখে ভিকটিম গোদাগাড়ী থানাধীন মাটিকাটা ইউনিয়নের হরিশংকরপুর গ্রামে ইমরানের চাচার একটি বাসা ভাড়া নেন। এরপর ২ আগস্ট, ২০২৫ তারিখে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে ইমরান তার ভাড়া করা রুমে প্রবেশ করে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করে।
​ঘটনার পর ভিকটিম নিজেই গোদাগাড়ী থানায় ইমরানের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব-৫ ঘটনার ছায়া তদন্ত শুরু করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‍্যাব-৮, সিপিসি-২, মাদারীপুর এর একটি যৌথ দল তদন্তকারী কর্মকর্তার অনুরোধে অভিযান পরিচালনা করে। সফল অভিযানে তারা শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং এলাকা থেকে ধর্ষণ মামলার একমাত্র আসামি ইমরানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
​গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ

রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহী প্রার্থীর ৬ কর্মীকে মারপিটের অভিযোগ

রাজশাহীতে টিসিবির খোলা ট্রাকে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু ২২ মে থেকে

অপদার্থ না জিনিয়াস্

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

একটি ব্যাটারী চালিত রিক্সার লাইসেন্স হারানো বিজ্ঞপ্তি

রাজশাহী-৬ আসনের ফলাফল প্রত্যাখ্যান, পুনরায় নির্বাচনের দাবি স্বতন্ত্র প্রার্থীর

নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

নাটোরে ছাত্রী নিবাস থেকে তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরী জামায়াতের আলোচনা সভা ও সাংস্কৃিতক সন্ধ্যা অনুষ্ঠিত

Being unique is better than perfect

রাবিতে গাঁজা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার