বৃহস্পতিবার , ২৯ সেপ্টেম্বর ২০২২ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দুই কবি-লেখক পাচ্ছেন ‘কবিকুঞ্জ পদক’

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৯, ২০২২ ৪:২২ অপরাহ্ণ

এবার ‘কবিকুঞ্জ পদক-২০২২’ পাচ্ছেন দুই কবি ও লেখক। আগামী ২১ ও ২২ অক্টোবর রাজশাহী মহানগরীর শাহ মখদুম কলেজ প্রাঙ্গণে ‘কবিকুঞ্জ’র আয়োজনে দশম জীবনানন্দ কবিতা মেলার দ্বিতীয় দিন তাদের হাতে পদক এবং নগদ অর্থ আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ‘কবিকুঞ্জ’ এর সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ষাট দশকের অন্যতম কবি, প্রাবন্ধিক এবং বগুড়া লেখক চক্রের উপদেষ্টা মুহম্মদ শহীদুল্লাহকে ‘কবিকুঞ্জ পদক-২০২২’ এর জন্য মনোনীত করা হয়েছে। কবিতায় বিশেষ অবদান রাখার জন্য এ বছর তিনি এই পদক পাচ্ছেন। একইসঙ্গে লিটল ম্যাগাজিন ‘চিহ্ন’ সম্পাদনার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক শহীদ ইকবালকেও পদকের জন্য মনোনীত করা হয়েছে।

রাজশাহীর ‘কবিকুঞ্জ‘ বাংলাভাষার অন্যতম একটি সাহিত্য সংগঠন। প্রায় এক যুগ ধরে কবিকুঞ্জ বাংলা সংস্কৃতির মূল জায়গা ধরে রাখতে স্থানীয়ভাবে কাজ করে যাচ্ছে। এই সংগঠনের মাধ্যমে রাজশাহীতে শিল্প-সংস্কৃতি চর্চার সুযোগ তৈরি হচ্ছে। এর পাশাপাশি সংগঠনটি গুণীজনদের সম্মাননা দিয়ে আসছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শহীদ কাজী আরেফসহ ৫ নেতা হত্যা দিবসের স্মরণে রাজশাহীতে জাসদের শোকসভা অনুষ্ঠিত

রাজশাহীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

মতিহার থানার অভিযানে চোর গ্রেপ্তার; চোরাই মাল উদ্ধার

রাজশাহী জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বুলেটকে শোকজ

৭ অক্টোবর বাংলা‌দে‌শে আগাম পর্যবেক্ষক দল পাঠা‌চ্ছে যুক্তরাষ্ট্র

গুরুত্বপূর্ণ পদ থেকে আগের পদেই ফিরে যাচ্ছেন বিএমডিএর নির্বাহী পরিচালক রশীদ

জনবল ও অ্যাম্বুলেন্স সংকটে গোদাগাড়ী ৩১ শয্যা হাসপাতাল চরম দুর্ভোগে রোগীরা

কলেজে ভর্তি শুরু, সর্বোচ্চ ফি ৮৫০০ টাকা

পদ্মার পলি মাটিতে সফল তরমুজ চাষ, রমজানে মিলবে স্থানীয় ফল

দেশের নিরাপত্তা নিয়েও ভাবছে শিক্ষার্থীরা, এটাই বড় অগ্রগতি: এমপি মিলন