Saturday , 30 August 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মেরুন টি-শার্ট পরা সেই যুবকের পরিচয় জানা গেল

প্রতিবেদক
sonynews
August 30, 2025 6:47 pm

অনলাইন ডেস্ক: রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ আগস্ট) রাতে গণঅধিকার পরিষদের নেতাদের ওপর নির্বিচারে লাঠিপেটার ঘটনায় ভাইরাল হওয়া ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। তিনি রাজধানীর পল্টন থানার ওসি’র গাড়িচালক কনস্টেবল মিজানুর রহমান (বিপি নম্বর- ৯৭১৭১৯৭২৪৩)।

শনিবার (৩০ আগস্ট) বিকালে এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই মেরুন রঙের টি-শার্ট পরিহিত ব্যক্তি পুলিশ কনস্টেবল মিজানুর রহমান। তিনি পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমীনের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

পল্টন থানার একটি সূত্র জানিয়েছে, মিজানুর রহমান নুরুল হক নুরকে আঘাত করেননি, বরং অন্য এক কর্মীর ওপর হামলা চালিয়েছিলেন।

এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ বিরোধী মিছিল চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় আইনশৃঙ্খলাবাহিনীর নির্বিচার লাঠিচার্জে মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেরুন রঙের শার্ট পরা এক যুবক নুরুল হক নুরসহ কয়েকজনকে বেধড়ক মারধর করছেন। তবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান দাবি করেছেন, ভিডিওতে যাকে মারধর করা হয়েছে, তা নুরুল হক নুর নয়, তিনি ছাত্রনেতা সম্রাট।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নারীসহ ৬ টিকটকার গ্রেফতার

রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তার অপসারণের দাবিতে রাজশাহীতে ছাত্র-যুব সমাজের বিক্ষোভ

জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা আমান

শিরোইল কলোনিতে চীনা অ্যাপে ডলার আয় করতে গিয়ে প্রতারিত হাজারো মানুষ

নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার দিচ্ছে রাসিক,

পবার হরিয়ান ইউপি নির্বাচনে চেয়ারম্যান বাচ্চুসহ আট প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

বদলি ঠেকাতে ঢাকায় দৌড়ঝাপ আরডিএ চেয়ারম্যানের

বদলি ঠেকাতে ঢাকায় দৌড়ঝাপ আরডিএ চেয়ারম্যানের

সিরাজগঞ্জে থানায় অগ্নিসংযোগ, ১৩ পুলিশ নিহত

রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীর বসতবাড়ি দখল ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ১

রাজশাহীতে ডেভিল হান্টের ২ জনসহ গ্রেপ্তার ১২