শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে আহত ১

প্রতিবেদক
sonynews
আগস্ট ২২, ২০২৫ ৩:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিএনপি সমর্থিত দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে রিপন নামে একজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত আনুমানিক ৮টা ৩৫ মিনিটের দিকে বোয়ালিয়া মডেল থানাধীন শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন ফুটপাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটপাতের দখল নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে ওই রাতে রিপনের নেতৃত্বে থাকা ৫-৭ জন এবং ওবায়দুল এর নেতৃত্বে থাকা ৮-১০ জনের মধ্যে সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষ চলাকালে রিপন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে ৪নং ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এবিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, গতরাতে একটি ছোট্ট ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টহল জোরদার করেছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। আহতরা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দুই কিলোমিটার এলাকায় জুড়ে আগুন জ্বলছে সুন্দরবনে

রাজশাহী নগরীতে অবৈধ ইটভাটায় অভিযান

রাজশাহী নগরীতে কৃষক অপহরণের ঘটনায় গ্রেফতার ৪

গোদাগাড়ীতে মিষ্টি কুমড়ার ভিতর হেরোইন পাচার, গ্রেফতার ১

ছাত্রদের অভিযোগে মিষ্টির দোকানে ভোক্তা অধিকারের জরিমানা

রাজশাহী-৩ আসনে বিএনপির মনোনয়ন উত্তোলন, ভোটের মাঠে শুরু কৌশলগত লড়াই

দুদকের ডাকে সাড়া দিচ্ছেন না বেনজীর

তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ে রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

নির্মাণকাজে বাধা ও চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

রাজশাহীতে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা