শুক্রবার , ১৫ আগস্ট ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৫, ২০২৫ ৩:৪৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাট উপজেলায় র‌্যাব-৫ এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) রাত ১০টার দিকে চারঘাট থানার ইউসুফপুর এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ১২৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

জব্দকৃত ফেনসিডিলের মুল্য ৩,২২,৪০০ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন—রাজশাহীর চারঘাট থানার ইউসুফপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে মো. সিহাব হোসেন (২৪) এবং ক্ষুদ্রজামিরা এলাকার ওয়াজ নবীর ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩০)।

র‌্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চারঘাট উপজেলার সীমান্তবর্তী চর এলাকায় কিছু মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেনসিডিল মজুত করে তা বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। পরে র‌্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং নির্ধারিত রাতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদকচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ফেনসিডিল, গাঁজা, ট্যাপেন্টাডলসহ বিভিন্ন ধরনের মাদক অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে জামায়াত আমিরের সমাবেশ আজ

রাজশাহীতে ১৬ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

‘শিশুদের কবরস্থানে’ পরিণত হচ্ছে গাজা: জাতিসংঘ মহাসচিব

রাজশাহী নগরীতে শিশু ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার

মনোনয়ন যাচাইয়ে ঝরে গেলেন অর্ধেকের বেশি: রাজশাহীতে বৈধ ১৮

রাজশাহী-৫ আসনে ধানের শীষের জয়: নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত

কৃষক দলের সাধারণ সম্পাদক বাবুল কারাগারে

রামেকে মায়ের মৃত্যু ঘিরে উত্তেজনা: সেনাসদস্যকে মারধরের অভিযোগ, উল্টো কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

রুয়েটের সিএসই বিভাগের শিক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

“রাজশাহীর চারঘাটে ৫৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার”