Sunday , 20 July 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
July 20, 2025 11:56 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী  নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতর নাম মো: মেহেদী হাসান (২৫)। সে রাজপাড়া থানার কাজীহাটা এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গতকাল ১৯ জুলাই সন্ধ্যার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা পুলিশের একটি টিম মহানগর এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠের সামনে এক ব্যক্তি দেশীয় অস্ত্রসহ অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে রাজপাড়া থানা পুলিশের টিম গতকাল সন্ধ্যা ৭ টায় রাজপাড়া থানার শ্রীরামপুরের কালেক্টর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মেহেদীকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে একটি চাপাতি ও একটি চাকু উদ্ধার হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ সে অবস্থান করছিলো।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজপাড়া থানায় মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

স্বল্প খরচে লাভের সম্ভাবনা: রাজশাহীর আড়ানীতে তুলা চাষে ঝুঁকছেন কৃষকরা

শিরোইল কলোনীতে প্রকাশ্য দিবালোকে দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি! ভিডিও

আট ঘন্টার শ্রম নিশ্চিত হয়েছে শ্রমিকদের রক্তের বিনিময়ে

বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করায় চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী

আরসিসি জেটি নির্মাণ করছে যমুনা অয়েল, বাড়বে প্রধান ডিপোর সক্ষমতা

আরসিসি জেটি নির্মাণ করছে যমুনা অয়েল, বাড়বে প্রধান ডিপোর সক্ষমতা

কেমন ছিল নবিজির দাম্পত্য জীবন

নওগাঁয় বিদ্যুৎ লাইনের জন্য ৫ শতাধিক তালগাছের মাথা কাটল নেসকো

রেললাইন কেটে ফেলায় ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত হয়ে নিহত ১

রাজশাহীতে প্রকাশ্যে আড়াই লাখ টাকা ছিনতাই! পুলিশের সামনে দিয়ে দৌড় ছিনতাইকারী

রাজশাহীতে ধর্ম উপদেষ্টা বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় সরকার হাত দেবে না