Thursday , 17 July 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী মহানগরীতে চাঁদাবাজি মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৩৮

প্রতিবেদক
sonynews
July 17, 2025 12:01 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে বিভিন্ন থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৪ জন সহ অন্যান্য অভিযোগে মোট ৩৮ জন গ্রেপ্তার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অবৈধ প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা ও চাঁদাবাজির অভিযোগে মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে ২ জন এবং চাঁদাবাজি ও অবৈধ দখলের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ৩৪ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৫ জন, মাদক সংশ্লিষ্ট মামলায় ৪ জন এবং অন্যান্য মামলায় ১৫ জন রয়েছেন।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত জাকির হোসাইন (২৮), কেএম আমিনুল ইসলাম (৫৫), মো: সাইফুল ইসলাম খান (৪৬) ও মো: সানোয়ার হোসেন (২৭)।
আওয়ামীলীগ কর্মী জাকির হোসাইন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বড়কুঠিপাড়ার মো: জহিদ আলীর ছেলে, আমিনুল একই থানার ঘোড়ামারা এলাকার শেখের চক এলাকার মৃত মো: কেএম আব্দুল গনির ছেলে। চাঁদাবাজ সাইফুল রাজপাড়া থানার গ্রেটার রোড এলাকার মৃত ইউনুস আলী খানের ছেলে। সে রাজপাড়া থানা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সানোয়ার বোয়ালিয়া থানার বড় কুঠি ক্যাম্প এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

তানোরে সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ, বঞ্চিত হচ্ছেন প্রকৃত কৃষক

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে র‌্যাব-৫ এর জাতীয় শোক দিবস পালন

রাজশাহী নগরীতে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক পাচারকারী গ্রেফতার

পাবনার কৃতি সন্তান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বৃহত্তর পাবনা জেলা সমিতির উদ্যোগে রাজশাহীতে দোয়া মাহফিল

বিদ্যুতের দাম বাড়ার ঘোষণা বৃহস্পতিবার

রাজশাহীতে র‍্যাবের পরিচয়ে ২ লাখ টাকা চাঁদা আদায়, গ্রেফতার ১

নিজেদের অপকর্ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দফায় দফায় মিটিং

রাজশাহীতে কর্মসংস্থান বিষয়ক ইএসডিও-রেসকিউ প্রকল্পের সভা অনুষ্ঠিত

The climate crisis won’t get fixed unless big companies